অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন। থেকে থেকেই তার ঝলকও সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা যায়।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ মোনালিসা। তিনি প্রায়ই নিজের নানা ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন নেটদুনিয়ায়, যা ভাইরাল হয় নিমেষে। শেয়ার করেন নিজের বানানো ইনস্টারিল ভিডিওগুলিও। নিজের স্বামী বিক্রান্তের সাথেও একাধিক রিল ভিডিও বানাতে দেখা যায় তাদের। কোন না কোন কারণে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চায় থাকেন অভিনেত্রী। তিনি নেটমাধ্যমে নেটিজেনদের একাংশের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। সম্প্রতি আবারও নেটদুনিয়ায় নিজের লুকের জন্যই চর্চার আলোয় মোনালিসা।
সম্প্রতি একেবারে বোল্ড লুকে সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা দিয়েছেন অভিনেত্রী। ডিপনেক, স্লিভলেস, শর্ট ডিজাইনার ড্রেসে দেখা গিয়েছে মোনালিসাকে। তার পোশাকে হালকা সবুজের উপর সাদা ববি প্রিন্ট ছিল। পাশাপাশি সাদা স্নিকার্স ক্যারি করেছিলেন তিনি। নিজের লুক সম্পূর্ণ করার জন্য চুল কার্ল করেছিলেন। পাশাপাশি হালকা মেকাপে ও লাল লিপস্টিকে সেজেছিলেন তিনি। আর এই পোশাকেই একাধিক পোজে ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
ছবিতে তার ব্যাকগ্রাউন্ডে একটি ছাইরঙা দরজা দেখা গিয়েছে। সেই দরজার সামনে দাঁড়িয়েই একাধিক পোজ দিয়েছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের পাতায় এই লুকে নিজের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন নিজেই, যা পছন্দ করেছেন তার অগণিত ভক্তরাও। উল্লেখ্য, এই পোশাকেই একটি ইনস্টারিল ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে তাকে। এই ভিডিওতে নিজের পোজ দেওয়ার বিভিন্ন ধরন শেয়ার করে নিয়েছেন নিজেই। রইল সেই ইনস্টারিল ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…