টলিউড

Monami Ghosh Recent Photoshoot: যতদিন যাচ্ছে বয়স কমছে এই টলি তারকার, নজরে এসেছে তারই বেশকিছু ঝলক

মনামী ঘোষ টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এই মুহূর্তে তিনি নেটমাধ্যমের ট্রেন্ডসেটার। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও একাধিক কাজ করে ফেলেছেন তিনি। অভিনেত্রী হিসেবে দর্শকদের মাঝে তার সুখ্যাতি কিছু কম নয়। তিনি প্রায়ই কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনয়ের পাশাপাশি তার ভালবাসার জায়গা নাচ। ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেলও রয়েছে। রয়েছে নাচের দলও। যেখানে থেকে থেকেই নিজের নাচের ভিডিও শেয়ার করে থাকেন তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় তিনি। তিনি প্রায়ই নিজের ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামের পাতায়। কয়েকদিন আগেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেটালের পোশাকে হাজির হয়ে সকলকে চমকে দিয়েছিলেন মনামী। তার সেই লুক যে রীতিমতো সকলের নজর কেড়েছিল, তা আর আলাদাভাবে বলার নয়। মিডিয়ার পাতাতেও কম চর্চা হয়নি, তার এই পোশাক নিয়ে। অবশ্যই এই প্রথম নয় এর আগেও এমন ইউনিক পোশাকে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় তার বেশ কিছু সাম্প্রতিক ফটোশুটের ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। যেখানে কখনো বিকিনি আবার কখনো মনোকিনি বেশে দেখা মিলেছে এই টলি অভিনেত্রীর। ঝলক মিলেছে তার ফিল্মফেয়ার লুকেরও। বেশিরভাগ ছবিতেই সমুদ্রের ধারে দেখা গিয়েছে তাকে। খুব সম্প্রতি সমুদ্র সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী, যার একাধিক ঝলক নিজেই শেয়ার করে নিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ছবিগুলি খুব সম্ভবত সেইখানেই তোলা হয়েছে। উল্লেখ্য, এই সমস্ত ঝলক ‘টলি প্ল্যান্ট বাংলা’র অফিসিয়াল ইনস্টা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। আপাতত, সেই ছবিগুলির সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026