বিনোদন

ওয়েস্টার্ন আউটফিটে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী মনামী ঘোষ

ইদানিং অভিনেত্রী মনামী ঘোষ সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকছেন। সম্প্রতি তিনি ওয়েস্টার্ন আউটফিটে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই ফটোশুটের পোশাকের থিম রং ছিল সাদা-কালো। তাঁর শেয়ার করা একটি ছবিতে মনামীর পরনে রয়েছে সাদা-কালো লং লাইনের কাজ করা স্লিভলেস এ-লাইন শর্ট ড্রেস। ড্রেসে রঙ সাদা-কালো হওয়ার কারণে মনামীর চোখ ও ঠোঁটে হেভি মেকআপ করা হয়েছে। শর্ট ড্রেসে মনামীকে সুন্দরী লেগেছে। তাঁর ঠোঁটের লাল লিপস্টিক তাঁর লুককে স্বতন্ত্র করে তুলেছে। অপর একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে হালকা নীল ডেনিম ও সাদা-কালো চেকড ক্রপ টপে। তবে এই ছবিতে মনামীর হালকা মেকআপ করা হয়েছে। আরো একটি ছবি শেয়ার করেছেন মনামী যেখানে তাঁকে সাদা-কালো লং চেকড থ্রি-কোয়ার্টার স্লিভ শার্টের সঙ্গে লং ব্ল‍্যাক স্কার্ট পরে দেখা যাচ্ছে। এই ছবিতে তাঁর হাতে রয়েছে একটি সিপার। ছবিতে ক্যাপশন দিয়ে মনামী সঠিক পরিমাণে জল খেয়ে সুস্থ থাকার বার্তা দিয়েছেন। সবকটি ছবিতেই মনামী তাঁর সিল্কি চুল খোলা রেখেছেন। কারণ মনামী তাঁর চুলকে নিজের অন্যতম ফ্যাশন স্টেটমেন্ট মনে করেন।

মনামীর শেয়ার করা ছবিগুলি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। কিন্তু টলি টাউনের একাংশের কাছে মনামীর লং শার্টের সঙ্গে লং ব্ল‍্যাক স্কার্টের কম্বিনেশনের পোশাকটি সমালোচনার কারণ হয়ে উঠেছে। টলি টাউনের কিছু সেলেব বলেছেন,মনামীর এই পোশাকটি তাঁর ফ্যাশন সেন্সের অভাবকে তুলে ধরেছে। তবে মনামীর শেয়ার করা ছবিগুলি যথেষ্ট ভাইরাল হয়েছে।

সম্প্রতি শেষ হয়েছে মনামী ঘোষ অভিনীত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ইরাবতীর চুপকথা’। এই সিরিয়ালে মুখ্য চরিত্র ইরাবতীর ভূমিকায় অভিনয় করছিলেন মনামী। মনামীর পাশের বাড়ির মেয়ের ইমেজ এই সিরিয়ালটিকে জনপ্রিয় করে তুলেছিল। এছাড়া টলি ও টেলি টাউনের নায়িকাদের নিয়ে তৈরী এই বছরের দুর্গাপূজার থিম সং অ্যালবাম ‘দুগ্গা এলো’য় ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন মনামী। এই মিউজিক অ্যালবামটির ভিউ ওয়ান মিলিয়ন ছাড়িয়েছে। এছাড়া মনামীর নিজস্ব ইউটিউব চ্যানেলেরও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। সেখানে মনামী ‘দুগ্গা এলো’র মেকিং ভিডিও শেয়ার করেছেন। এছাড়াও মনামী প্রায়ই নিজের কোরিওগ্রাফি করা নাচের ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকেন। এই মুহূর্তে মনামীর হাতে বেশ কয়েকটি ওয়েব সিরিজের কাজ রয়েছে।

Anirban Kundu

Recent Posts

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026

আইপিএলে বড় ধাক্কা CSK-তে! চোটে ছিটকে গেলেন খলিল, নতুন চমক মুম্বই শিবিরে

আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…

April 16, 2026

গ্যাস ছাড়াই আগুনে রান্না! ইন্ডাকশনকে টক্কর দিতে আসছে নতুন প্লাজ়মা স্টোভ

গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…

April 16, 2026

২ লক্ষ পর্যন্ত ছাড়! এপ্রিলে Maruti Suzuki-র গাড়িতে ধামাকাদার অফার

আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…

April 16, 2026

পেমেন্ট ফেল হলেও চিন্তা নেই! IRCTC-র নতুন ফিচারে ফের টিকিট বুকিংয়ের সুযোগ

আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…

April 16, 2026