বিনোদন

টলি নায়িকা মনামীর লাস্যময়ী নাচ, কোমড় দুলিয়ে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়

ইদানিং অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। লকডাউনের সময় থেকেই মনামী নিজের ইউটিউব চ্যানেলে প্রচুর ডান্স ভিডিও শেয়ার করছেন। সম্প্রতি বলিউড ফিল্ম ‘জুয়েল থিফ’-এর বিখ্যাত গান ‘হোঁটো মে অ্যায়সি বাত’-এর সঙ্গে লাস‍্যময়ী ডান্স ভিডিও শেয়ার করলেন মনামী। তবে এই গানের সঙ্গে কিছু স্টেপ এক রেখে অধিকাংশটাই মনামী নিজেই কোরিওগ্রাফ করেছেন। ভিডিওতে মনামীর পরনে রয়েছে কমলা রঙের লং ঘাগরা স্কার্ট ও কালো রঙের ক্রপ টপ। বানজারা লুক ক্রিয়েট করার জন্য মনামী পরেছেন ফিউশন জুয়েলারী। মনামীর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিছুদিন আগেও মনামী নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে সলমন খান (salman khan)অভিনীত মুভি ‘দাবাং’ -এর ‘চোরি কিয়া রে জিয়া’ গানের সঙ্গে একটি ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছেন। এই রিলে মনামীর পারফরম্যান্স নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। এই ইন্সটাগ্রাম রিলে মনামীর পরনে রয়েছে সাদা কুর্তি, চশমা, ছোট দুল। মনামীর এই লুক দর্শকদের মন জয় করতে পেরেছে। এই কারণে মনামীর ইন্সটাগ্রাম রিলটি যথেষ্ট ভাইরাল হয়েছে। রিলটি দেখে অনায়াসেই বোঝা যাচ্ছে মনামীর জীবনের সবচেয়ে বড় প্রেম হলো তাঁর নাচ। নাচের প্রতি তাঁর এই ভালোবাসা মনামী কারোর সাথে কোনদিন ভাগ করে নিতে পারবেন না।

কিছুদিন আগে মনামী সাদা-কালো পোশাকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে। সেই ছবিগুলির মধ্যে একটি ছবিতে মনামীর পরনে ছিল কালো রঙের লং স্কার্টের সঙ্গে সাদা-কালো লম্বা শার্ট। কিন্তু ফ্যাশন ডিজাইনাররা মনামীর ড্রেসের এই কম্বিনেশনকে পছন্দ করেননি। তবে মনামী বরাবর সবচেয়ে বেশি প্রশংসনীয় হয়েছেন ঘরোয়া সাজে। প্রকৃতপক্ষে অভিনয় জীবনের শুরু থেকেই মনামীকে দর্শকরা ঘরোয়া রূপে পাশের বাড়ির মেয়ে হিসাবেই গ্রহণ করেছেন। ফলে মনামী হঠাৎ নতুন ধরনের লুক ট্রাই করলে অনেক সময় তাঁকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। তবে সেইসব সমালোচনায় কান না দিয়ে মনামী নিজের মতো এগিয়ে চলেছেন।

গত বছর শেষ হয়েছে মনামী অভিনীত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ইরাবতীর চুপকথা’। গত বছর পুজোর সময় রিলিজ করেছে টলি ও টেলি টাউনের অভিনেত্রীদের নিয়ে তৈরি দুর্গাপূজার থিম মিউজিক ভিডিও ‘দুগ্গা এলো’। এই মিউজিক ভিডিওয় মনামী একজন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন। মিউজিক ভিডিওটি ইউটিউবে ওয়ান মিলিয়ন ভিউয়ার ছাড়িয়ে গিয়েছে। এছাড়া কিছুদিন আগে মনামী ‘দুগ্গা এলো’র মেকিং ভিডিও শেয়ার করেছিলেন নিজের ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026