Business Ideaa: এই সস্তা ইটের এখন চাহিদা বাম্পার, সরকার থেকে ঋণ নিয়ে শুরু করুন এই ইটের ব্যবসা

আজকাল সারা দেশে সবাই নিজেদের একটা বাড়ি করার চেষ্টা করছেন। আমাদের দেশে সাধারণত মাটির তৈরি ইট দিয়ে বাড়ি তৈরি হয়। কিন্তু গত কয়েক বছর ধরে ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি ইট দিয়েও বাড়ি তৈরি হচ্ছে। ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি যে ইট সেগুলো কেবল হালকা নয়, মাটির ইটের তুলনায় কিন্তু এগুলো সস্তা। এই কারণেই ফ্লাই অ্যাশ ব্রিকস আজকাল একটা দারুন ব্যবসা হয়ে উঠেছে। আপনিও যদি এরকম ফ্লাই অ্যাশ থেকে ইট তৈরি করার ব্যবসা শুরু করতে পারেন তাহলে আপনি মোটা টাকা রোজগার করে ফেলতে পারবেন। আজ আমরা আপনাদের জানাতে চলেছি কিভাবে আপনি এই ব্যবসা শুরু করবেন এবং এই ব্যবসায় কত টাকা রোজগার আপনি করতে পারবেন।

সবথেকে বড় ব্যাপারটা হলো এই ইট তৈরিতে বেশিরভাগ পাওয়ার প্ল্যান্ট এবং স্টোন ক্রাশার থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ ব্যবহার করা হয়। তাই এটা কিন্তু একটা টেকসই ব্যবসা হতে চলেছে। ফ্লাই অ্যাশ থেকে ইট তৈরি করার ব্যবসা শুরু করতে আপনার খুব একটা বেশি টাকা খরচ করতে হবে না। আপনি যদি ম্যানুয়াল মেশিন দিয়ে আপনার ব্যবসা শুরু করেন তাহলে আপনাকে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এছাড়াও একটি স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করলে আপনাকে কুড়ি লক্ষ টাকা খরচ করতে হবে। স্বয়ংক্রিয় মেশিন এমনিতে ব্যয়বহুল তবে কম সময়ে আপনি অনেক বেশি ইট তৈরি করতে পারবেন। কাঁচামাল মেশানো থেকে শুরু করে ইট তৈরি করা পর্যন্ত সব কাজ মেশিন করে দেবে এবং আপনার শ্রম অনেক কম লাগবে। এই মেশিনটি এক ঘন্টায় ১ হাজার ইট তৈরি করতে পারে।

বিদ্যুৎ কেন্দ্রের ছাই সিমেন্ট এবং পাথরের ধুলোর মিশ্রণে এই ইট আপনি তৈরি করতে পারবেন। ১০০ গজ জমিতে সহজেই এই ম্যানুয়াল মেশিন স্থাপন করা যায়। অর্থাৎ আপনার খুব বেশি জায়গার প্রয়োজন হবে না। এই মেশিন পরিচালনা করতে পাঁচ থেকে ছয়জনের প্রয়োজন হবে এবং এটি দিয়ে দৈনিক প্রায় তিন হাজার ইট তৈরি করতে পারবেন আপনি। আপনি যদি এক মাসে ৩০ হাজার ইট তৈরি করতে পারেন তাহলে আপনি ভালো আয় করতে পারবেন এই ব্যবসা থেকে। প্রাথমিকভাবে একটি ম্যানুয়াল মেশিন দিয়ে ব্যবসা শুরু করে আপনি যদি লাভের মুখ দেখেন তাহলে আপনি স্বয়ংক্রিয় মেশিন ইন্সটল করে আরো বেশি উপার্জন করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026