ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: মাত্র ১০০০ টাকা দিয়ে শুরু করুন বিনিয়োগ, এই স্কিমে নিশ্চিত ভাবে মিলবে দ্বিগুণ টাকা রিটার্ন

বর্তমানে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একগুচ্ছ স্কিম রয়েছে বাজারে। ভবিষ্যতের জন্য সময় থাকতেই কমবেশি অনেকেই টাকা জমিয়ে রাখেন বিভিন্ন প্রকল্পে। বেশি টাকা উপার্জন করতে কে না চায়? তাই এমন কিছু প্রকল্প বা স্কিম বাজারে উপলব্ধ রয়েছে যেখানে বিনিয়োগ করলে জমা টাকার থেকে বেশি ফেরত পাওয়া যায়। নিরাপদে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়ার ক্ষেত্রে পোস্ট অফিসের একাধিক স্কিম (Post Office Scheme) রয়েছে যেগুলি সর্ব ক্ষেত্রের মানুষের মাঝে বেশ জনপ্রিয়।

এই প্রতিবেদনে পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র (Kishan Bikash Patra) স্টিমটি নিয়ে রইল বিস্তারিত তথ্য। এখানে টাকা বিনিয়োগ করলে একটি নির্দিষ্ট সময়ের পরে টাকা দ্বিগুণ করে নেওয়া যাবে। বর্তমানে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে কিষান বিকাশ পত্রে। এই স্কিমে একাধিক সুবিধা পাওয়া যায় যা গ্রাহকদের জন্য খুবই লাভজনক। এই স্কিমে একক এবং যৌথ দু ভাবেই অ্যাকাউন্ট খুলতে পারবেন যে কোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি। পাশাপাশি কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি বা কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ক্ষেত্রেও তার বাবা মা এই স্কিমে খুলতে পারবেন অ্যাকাউন্ট।

কিষান বিকাশ পত্রে টাকা বিনিয়োগ করলে ২ বছর ৬ মাস পরে ইচ্ছা করলে সেই টাকা তুলে নেওয়া যাবে। তবে স্কিমটি যদি মাঝপথে বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে সুদের হারে সম্পূর্ণ সুবিধা পাওয়া যাবে না। এই স্কিমে নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করা যায়, বিনিয়োগের সর্বোচ্চ সীমা কিছু নেই। ১০০-র গুণিতকে বাড়ানো যাবে বিনিয়োগের পরিমাণ। এখানে ৯ বছর ৭ মাসের জন্য টাকা বিনিয়োগ করলে তা হয়ে যাবে দ্বিগুণ।

কিষান বিকাশ পত্রের সুদের হার শেয়ার বাজারের উপরে নির্ভর করে না। তাই সুদের হারেও কোনো পরিবর্তন হয় না। পাশাপাশি পোস্ট অফিস তথা কেন্দ্রীয় সরকার যেহেতু এই স্কিমের ক্ষেত্রে সম্পূর্ণ দায়বদ্ধ, তাই এখানে ঝুঁকিহীন ভাবে বিনিয়োগ করেই পাওয়া যায় নিশ্চিত রিটার্ন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026