ভাইরাল & ভিডিও

দুধের শিশুকে জড়িয়ে ধরে চুম্বন বাঁদরের, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

জীবজগৎ বড় বিচিত্র। অদ্ভুত অদ্ভুত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রতিক্ষণে। কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল গরুর সঙ্গে একটি শিশুর সখ‍্যতা। স্বামী বিবেকানন্দ বলেছেন, “জীবে প্রেম করে যেইজন, সেই জন সেবিছে ঈশ্বর”। প্রকৃতপক্ষে “জীবই শিব”। শুধু মানুষই নয়, পশু-পাখিদের মধ্যেও রয়েছে মাতৃত্ব। বহু স্থানে দেখা গেছে মা কুকুর পরিত্যক্ত শিশুকে পাহারা দিয়েছে, তাকে রক্ষা করেছে। খাস কলকাতার বুকেই ঘটেছিল এমন ঘটনা। রাতভর কয়েকটি মা কুকুর পাহারা দিয়েছিল একটি পরিত্যক্ত শিশুকন‍্যাকে। সেই কন্যাটিই বর্তমানে বলিউড তারকা মিঠুন চক্রবর্তী (Mithun chakraborty)-র দত্তক কন্যা দিশানী (Dishani chakraborty)।

সম্প্রতি আরও একটি অদ্ভুত ভিডিও ভাইরাল হয়েছে সাইবার দুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাঁদর রাস্তায় বসে রয়েছে। তার সঙ্গে রয়েছে একটি খুদে শিশু। বাঁদরটি কখনও শিশুটিকে জড়িয়ে ধরছে, কখনও আদরে ভরিয়ে দিচ্ছে। শিশুটি কিন্তু বাঁদরটিকে ভয় পাচ্ছে না। ভিডিওটি দেখে মনে হচ্ছে বাঁদরটি প্রকৃতপক্ষে শিশুটির পরিবারের পোষা। বাঁদরটিও কিন্তু পূর্ণবয়স্ক নয়। ভিডিওটি নিমেষে ভাইরাল হয়েছে সাইবার দুনিয়ায়।

এই ধরনে ভিডিওগুলি ভাইরাল হওয়া সত্ত্বেও এখনও অবধি অবলা পশুদের অত্যাচারিত হতে হয়। এখনও অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর কাছে এই মর্মে কেস আসছে, করোনার ভয়ে পোষ‍্য পশু-পাখিকে নিরাদরে রাস্তায় ছেড়ে দিয়ে যাচ্ছে মানুষ। যেদিন জীবজগতে অবলা পশু-পাখিদের সম্মান দেওয়া হবে, সেদিন পালিত হবে প্রকৃত মানবধর্ম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026