ভয়ের কোন কারন নেই, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। তিনি এখন AIIMS-র চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। রবিবার রাত ৮ টা নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল। এখন অবস্থার উন্নতি হওয়াতে তাঁকে আইসিইউ থেকে বার করা হয়েছে। সূত্রের খবর, নতুন ওষুধের ফলে হঠাৎ করেই তাঁর শরীর অসুস্থ হয়ে যায়।
সূত্রের তথ্য অনুযায়ী, তাঁর জ্বর হলেও সেটা অন্য কোন কারণ থেকে নয়। বর্তমানে AIIMS-র Cardiothoracic centre-র চিকিৎসক দল তাঁর দেখাশুনা করছে। বর্তমানে তিনি সমস্ত শারীরিক দিক থেকেই সুস্থ আছেন বলে জানা গেছে। ২০০৯ সালে তাঁর করোনারি বাইপাস সার্জারি হয়েছিল।
প্রাক্তন প্রধানমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে বিভিন্ন মহল থেকে দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এখনও রাজ্যসভার সদস্য আছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…