নিউজ

Monsoon and thunder shower update: বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে জলীয়বাষ্প, আর কতদিন গরম থাকবে রাজ্যে?

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই আবহে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আদ্রতা জনিত কারণে অস্বস্তিকর গরম থাকবে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এই মুহূর্তে সক্রিয় রয়েছে। সোমবার থেকে ক্রমশ তাপমাত্রা কমতে শুরু করবে। আজ উত্তর ২৪ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতায় অস্বস্তিকর গরমের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এদিকে পুরুলিয়া ঝারগ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূমের তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরই মাঝে আজ বিকেলের পর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হতে পারে।

আগামীকাল পুরুলিয়া ঝারগ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং বীরভূমে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি থাকবে। তবে আগামীকাল উত্তর ২৪ পরগনা হাওড়া কলকাতা এবং হুগলিতে একই রকম তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি থাকবে। এরই মধ্যে আগামীকাল ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। ১৮ জুন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে পুরুলিয়া ঝারগ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। এই জেলাগুলিতেও ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা হাওড়া কলকাতা এবং হুগলিতে সেদিনও অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে বিকেলের পর দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৯ জুন অর্থাৎ আগামী সোমবার আবহাওয়া পরিবর্তন হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় সেদিন জারি করা হবে হলুদ সতর্কতা। সেদিন কোন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না বলেই জানা গিয়েছে। ১৯ থেকে ২১ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসার পরিস্থিতি তৈরি হতে পারে। ২০ জুন বজ্রপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তার সাথে এই মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা নেমে স্বাভাবিকের কাছে চলে আসতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026