আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী সঠিক সময় বঙ্গেপ্রবেশ করেছে বৃষ্টি। কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আজ সকাল থেকেই এই বৃষ্টি শুরু করেছে। ১২ জুন থেকেই শুরু হতে পারে বর্ষা এমনটাই জানিয়েছিল আবহাওয়া দফতর। আর ঠিক প্রথম দিনেই ছক্কা মারল এবছরের বর্ষা। সকাল থেকেই কোথাও হালকা তো কোথাও ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে।
এমনকি এখনও কিছু কিছু জায়গাতে বৃষ্টি জারি রয়েছে। এই বৃষ্টির ফলে গরমের দাপট অনেকটাই কমেছে। যেভাবে তাপমাত্রার পারদ চড়ছিল তাতে বৃষ্টির খুবই প্রয়োজন ছিল। বৃষ্টি না হলে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা ছিল বঙ্গবাসীর। আজ উত্তরবঙ্গে ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও মেদিনীপুরেও প্রবল ঝড়-বৃষ্টি শুরু হতে পারে আর কয়েক ঘন্টার মধ্যেই।
এদিকে দিল্লি ও রাজস্থানে ক্রমেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল। ৪৫ ডিগ্রির উপর তাপমাত্রা পৌঁছে গিয়েছিল দিল্লিতে। আজ দিল্লিতেও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ সহ ওড়িশা,গোয়া, সিকিম, তেলেঙ্গানাতেও বৃষ্টি হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…