এপ্রিল মাস জুড়ে রেকর্ড তাপপ্রবাহ দেখেছে বাংলা। মাঝে কিছুদিন ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা খানিক কমলেও বৃষ্টি করতেই ফের চড়তে শুরু করেছে পারদ। তবে বেশিদিন আর গরমের দাপট সহ্য করতে হবে না রাজ্যবাসীকে। সময়ের আগেই আসছে বর্ষা (Monsoon), এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবারই আন্দামান নিকোবরে প্রবেশ করবে মৌসুমী বায়ু।
১৯ মে রবিবার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে বলে অনুমান হাওয়া অফিসের। সাধারণত আবহাওয়া দফতর ২৫ বছরের গড় করে একটি দিন ঠিক করে মৌসুমী বায়ু প্রবেশ করার। এই হিসেব মতো আন্দামানে নিকোবরে মৌসুমী বায়ু প্রবেশের দিন নির্ধারিত হয়েছে ২২ মে। ভারতের মূল ভূখন্ড অর্থাৎ কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করার দিন ১ জুন। আর সারা ভারতে মৌসুমী বায়ু পৌঁছানোর কথা রয়েছে ৮ জুলাইয়ের মধ্যেই।
এ রাজ্যের ক্ষেত্রে প্রথমে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে। ৭ জুন প্রথমে জলপাইগুড়িতে প্রবেশ করার কথা রয়েছে মৌসুমী বায়ুর। সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢুকে যায়। আবহাওয়া দফতরের হিসেবে কলকাতায় বর্ষা প্রবেশ করার নির্ধারিত দিন ১১ জুন। তবে অনেক বছর উত্তর এবং দক্ষিণবঙ্গে একসঙ্গে প্রবেশ করে বর্ষা। এ বছর আন্দামানে বর্ষা প্রবেশের দিন জানালেও ভারতে কবে বর্ষা আসবে তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি হাওয়া অফিসের তরফে।
সাধারণত হাওয়া অফিসের তরফে যে পূর্বাভাস দেওয়া হয় তার তিন চার দিন আগে পরে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলে সেটাকে স্বাভাবিক হিসেবে দেখা হয়। কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের নির্ধারিত দিন ১ জুন। গত বছরের তুলনায় এ বছর তিন দিন আগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে চলেছে। তবে গত বছর কেরলে বর্ষা প্রবেশ করেছিল ৭ দিন বাদে। কলকাতায় বর্ষা এসেছিল ৯ দিন বাদে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…