Post Office Monthly Income Scheme থেকে প্রতি মাসে আয় করতে পারবেন। ভারত সরকারের এই প্রকল্প চালাচ্ছে ডাকঘর। মান্থলি ইনকাম স্কিম স্কিমের অধীনে আপনি একবার টাকা জমা দেওয়ার পর প্রতি মাসে টাকা পাবেন। আপনি যদি ঘরে বসেই নিয়মিত আয় করতে চান তবে এই পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করতে পারেন।
৫ বছরের মেয়াদপূর্তির পরে এতে বিনিয়োগ করা অর্থ পাবেন। যদি এমআইএস স্কিমে প্রতি মাসে ৯২৫০ টাকা উপার্জন করতে চান তবে আপনাকে যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। যদি এই প্রকল্পে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে ৭.৪ শতাংশ সুদের হারে আপনি পাঁচ বছরের জন্য ৯২৫০ টাকা মাসিক আয় করতে পারবেন।
যদি একক ব্যক্তি হিসেবে বিনিয়োগ করেন তবে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। এই বিনিয়োগ থেকে ৫৫৫০ টাকা মাসিক আয় করতে পারবেন। এমআইএস অ্যাকাউন্ট সর্বনিম্ন ১০০০ এবং ১০০০ টাকার গুণিতকে খোলা যেতে পারে। এমআইএস স্কিমে একক অ্যাকাউন্টে সর্বাধিক বিনিয়োগ ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা। সরকার প্রতি বছর ৭ দশমিক ৪ শতাংশ হারে সুদ পরিশোধ করছে। প্রতি মাসে আপনার বিনিয়োগ অনুযায়ী মাসিক আয় হবে।
এতে আপনি যদি পাঁচ বছরের আগে টাকা উত্তোলন করেন, তাহলে মূল পরিমাণ থেকে ১% কেটে নেওয়া হবে। যৌথ অ্যাকাউন্টধারীদের যৌথ অ্যাকাউন্টে সমান অংশ থাকবে। কোনও ব্যক্তির খোলা সমস্ত এমআইএস অ্যাকাউন্টে জমা বা শেয়ার ৯ লক্ষ টাকার বেশি হবে না। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে এক মাস পূর্ণ হলে এবং মেয়াদপূর্তির পরে সুদ প্রদান করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…