ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Monthly Income Scheme: এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনি প্রতিমাসে পাবেন ৯ হাজার টাকা, করতে হবে শুধু এই কাজটি

পোস্ট অফিসে সাধারণ মানুষের জন্য একাধিক স্কিম রয়েছে, যা থেকে আপনি প্রতি বছরে ভাল সুবিধা নিতে পারেন। এই বছরের কেন্দ্রীয় বাজেটে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পোস্ট অফিস প্রকল্পের বিষয়ে বেশ কয়েকটি ঘোষণা করেছেন, যার কারণে এটি আগের চেয়ে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ২০২৩ সালের জানুয়ারি মাসের জন্য সুদের হার ৭.১% করা হয়েছে, যা ছিল আগে ছিল ৬.৬%।

এরকম কয়েকটি প্রকল্পের মধ্যে একটি হলো মাসিক সঞ্চয় প্রকল্প বা MIS। মাসিক সঞ্চয় স্কিম হল এমন একটি স্কিম, যাতে আপনি সঞ্চয়ের থেকে ভাল সুদ পান। আপনাকে শুধুমাত্র একবার একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে। এরপর প্রতি মাসে সুদ আকারে ভালো আয় পাওয়া যাবে। এই স্কিমের লক-ইন পিরিয়ড হল ৫ বছর। এর পরে বিনিয়োগের পরিমাণ উত্তোলন করা যাবে।

কেন্দ্রীয় বাজেটের সময় অর্থমন্ত্রীর ঘোষণা অনুসারে, স্কিমে একটি একক অ্যাকাউন্টের জন্য সর্বাধিক বিনিয়োগ ৪.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৯ লক্ষ টাকা করা হয়েছে। অন্যদিকে, যৌথ অ্যাকাউন্টের জন্য তা বাড়িয়ে ১৫ লাখ করা হয়েছে। ১৫ লক্ষ বিনিয়োগ করার পরে, আপনি সুদের আকারে ৮,৮৭৫ টাকা অর্থাৎ প্রায় ৯,০০০ টাকা মাসিক আয় পেতে শুরু করবেন। একক অ্যাকাউন্টের অধীনে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করলে, ৫,৩২৫ টাকা মাসিক আয় শুধুমাত্র সুদ হিসাবে পাওয়া যাবে।

যে কোনও বিনিয়োগকারী ১৮ বছর বয়সের পরে এই স্কিমের সুবিধা নিতে পারেন। আপনি যদি ১ বছর পরে আপনার টাকা তুলতে চান তবে আপনাকে এই পরিমাণ টাকা দেওয়া হবে না। কিন্তু আপনি যদি ৩ থেকে ৫ বছরের মধ্যে অর্থ উত্তোলন করেন, তাহলে মোট মূল পরিমাণ থেকে ১% বাদ দিয়ে টাকা ফেরত দেওয়া হয়। যে কোনও নিকটস্থ পোস্ট অফিস শাখায় গিয়ে এই স্কিমটি নেওয়া যেতে পারে। এর জন্য আপনার কিছু নথির প্রয়োজন হবে, যার মধ্যে আছে – আধার কার্ড, আবাসিক শংসাপত্র, প্যান কার্ড এবং আয়ের শংসাপত্র।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026