চিন: বর্তমানে সমস্ত আন্তর্জাতিক মহাকাশ সংস্থাই চাঁদে বসতি গড়ে তোলার ভাবনা নিয়েই গবেষণা এবং অভিযান চালিয়ে যাচ্ছে। ২০১৯ সালের জানুয়ারি মাসে চিনা যে মহাকাশ যানটি চাঁদের মাটিতে পৌঁছেছিল। সেখান থেকে তথ্য মিলেছিলো চাঁদের মাটিতে দৈনিক ১,৩৬৯ মাইক্রোসাইভার্ট পরিমাণ বিকিরণ হয়। পৃথিবীর বুকে যে পরিমাণ বিকিরণ দেখা যায়, চাঁদের মাটিতে তার পরিমাণ ২০০ গুণ বেশি।
যে কোনও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যে পরিমাণ বিকিরণ হয়, চাঁদের মাটিতে তার থেকে ২.৬ গুণ বেশিই হয়। সম্প্রতি জার্মানির কেইল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক রবার্ট উইমার জানিয়েছেন, “একটি বিমানযাত্রার চেয়ে অনেক বেশি লম্বা সময় মহাকাশচারীরা মহাকাশে থাকেন বলে ক্ষতিকারক প্রভাবটাও অনেক বেশি হয়”।
পৃথিবীর পাশাপাশি মানুষ এখন মঙ্গল বা চাঁদে থাকার কথা ভাবছে। তাদের মতে পৃথিবীতে যেভাবে মানুষের বসবাস বাড়ছে তাতে প্রাকৃতিক সম্পদের পরিমাণও কমে যাচ্ছে। তাই চাঁদ, মঙ্গলের মতো জায়গায় মানুষের বসতি থাকার ব্যবস্থা করা ছাড়া আর কোন উপায়ও নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…