নিউজ

7th Pay Commission: সপ্তম বেতন কমিশনের নতুন পরিসংখ্যান, কর্মীদের বেতন বেড়েছে ২৭ হাজার টাকা

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য রয়েছে সুখবর। শ্রম মন্ত্রক জুন ২০২৩ AICPI সূচকের পরিসংখ্যান প্রকাশ করেছে। জুন মাসের এআইসিপিআই সূচকে বড় লাফ দেখা যাচ্ছে। এআইসিপিআই সূচ মে মাসে ১৩৪.৭ থেকে জুনে ১৩৬.৪ এ পৌঁছেছে। এইভাবে জুন মাসে AICPI সূচক বেড়েছে ১.৭ পয়েন্ট। মে মাসের তথ্য অনুযায়ী, মোট ডিএ বৃদ্ধির স্কোর ছিল ৪৫.৫৮ শতাংশ, যা জুনে বেড়ে হয়েছে ৪৬.২৪ শতাংশ।

এর পর এখন প্রায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়বে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা সরকারের কাছ থেকে এর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। তবে, নতুন বর্ধিত হার শুধুমাত্র ১ জুলাই ২০২৩ থেকে প্রযোজ্য বলে বিবেচিত হবে।

বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ (সপ্তম বেতন কমিশনের DA বৃদ্ধি) ভাতা পাচ্ছেন। মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হলে তা বেড়ে দাঁড়াবে ৪৬ শতাংশে। কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বার্ষিক ৮,৬৪০ টাকা থেকে বেড়ে ২৭,৩১২ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসিক বৃদ্ধির কথা বললে, এটি ৭২০ টাকা থেকে ২২৭৭ টাকা পর্যন্ত হতে পারে। এর ফলে কেন্দ্রের ১ কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীরা সরাসরি উপকৃত হবেন।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026