ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PPF Scheme: মাত্র ৮০০০ টাকা বিনিয়োগে ২৫ লক্ষ টাকা রিটার্ন, FD-র থেকেও লাভজনক এই স্কিম

নিজের এবং পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিশ্চিত করতে বিনিয়োগের প্রতি মন দেন অনেকেই। আর বাজারে বিনিয়োগের জন্য অনেক রকম মাধ্যম এবং স্কিম রয়েছে যেখানে নিশ্চিত রূপে পাওয়া যায় মোটা টাকা। অনেকে এক্ষেত্রে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের উপরে ভরসা করলেও বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগের ক্ষেত্রে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) অনেক বেশি লাভজনক। ঝুঁকিহীন নিশ্চিত রিটার্নের ক্ষেত্রে পিপিএফ খুবই ভালো বিনিয়োগের মাধ্যম বলে বিবেচনা করা হয়।

বর্তমানে পিপিএফ এ ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়। বছরে এখানে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। পিপিএফ এ বিনিয়োগের সর্বোচ্চ মেয়াদ ১৫ বছর। একটানা ১৫ বছর ধরে বিনিয়োগের পর মেয়াদ পূর্তি শেষে সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্নের টাকা তুলে দেওয়া হয় বিনিয়োগকারীর হাতে। এই স্কিমে চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়। পাশাপাশি পিপিএফ অ্যাকাউন্টের বিপরীতে ঋণ পাওয়া যায়, সঙ্গে করছাড়ের সুবিধাও পাওয়া যায়।

কেউ যদি পিপিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে ৮ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে ৭.১ শতাংশ সুদের হারে মেয়াদ পূর্তির পর সুদ হিসেবে পাওয়া যাবে ১০,৮৪,৫৪৪ টাকা। মোট বিনিয়োগ ১৪,৪০,০০০ টাকার সঙ্গে সুদ মিলিয়ে পাওয়া যাবে মোট ২৫,২৪,৫৪৪ টাকা রিটার্ন।

কেউ যদি মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেন পিপিএফ অ্যাকাউন্টে, তাহলে এক বছরে মোট বিনিয়োগের পরিমাণ হবে ১,২০,০০০ টাকা। আর ১৫ বছরে তা দাঁড়াবে ১৮ লক্ষ টাকায়। বছরে ৭.১ শতাংশ হারে মোট ১৪,৬৪,৫৬৭ টাকা সুদ হিসেবে পাওয়া যাবে। অর্থাৎ মেয়াদ পূর্তির পর সুদে আসলে পাওয়া যাবে ৩২,৫৪,৫৬৭ টাকা। পিপিএফে বিনিয়োগের মেয়াদ ১৫ বছর হলেও তারপর আরো ৫ বছর বাড়ানো যেতে পারে। যেকোনো ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে পিপিএফ অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026