করোনার সংক্রমণ ফের বাড়ছে চিনে। এবার প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে চিনে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ হয়েছে ৩ কোটি ৮০ লক্ষের বেশি মানুষ। এখনও পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ মৃতদেহের কোনও খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাই নিখোঁজ বলেই তাঁদেরকে ধরছেন চিনের প্রশাসন।
রবিবার চিনের বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ সংক্রান্ত দপ্তর (State Flood Control and Drought Relief) -এর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ১২ জুলাই পর্যন্ত দেশের ২৭টি রাজ্যে বন্যার ফলে তিন কোটি ৭৯ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবথেকে ভয়াবহ পরিস্থিতি হয়েছে জিয়াংজি, আনহুই, হুবেই ও হুনানে।
দেশের জনগণকে নিরাপদে রাখার জন্য তাঁর সরকার সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে আশ্বস্ত করেছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। জুন মাসের প্রথম থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে চিনের বিভিন্ন এলাকায়। এর ফলে বেশিরভাগ নদীর জলই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।
আম আদমি পার্টির অন্দরে দ্বন্দ্ব যেন আরও তীব্র আকার নিচ্ছে। রাজ্যসভায় পাঞ্জাব ইস্যু তুলতে ব্যর্থ…
৫ এপ্রিল ২০২৬-এ দেশের সোনার বাজারে সামান্য দামের পরিবর্তন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা…
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে তদন্ত এখন নতুন মোড় নিয়েছে। রিজেন্ট পার্ক থানায় FIR দায়েরের…
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…