দিন দিন রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ৭ থেকে বেড়ে আক্রান্তের সংখ্যা হল ৯, যে দু’জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে, দুজনের মধ্যে একজন সদ্যই লন্ডন থেকে ফিরেছেন। তাদের আবার নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা বর্তমানে। আক্রান্তদের পরিজনদের ও নজরে রাখা হবে।
করোনা আতঙ্কে গোটা দেশ আতঙ্কিত, বাড়ছে সতর্কতা। সোমবার রাতেই প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে কলকাতায়। আক্রান্ত বাকি আট জন বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন।সোমবার শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় স্কটল্যান্ড থেকে আসা ভারতীয় তরুণী হাবড়ার বাসিন্দার অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তদের প্রত্যেকের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হচ্ছে, তাদের নজরে রাখা হচ্ছে, হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে। সচেতনতা এবং সতর্কতা বৃদ্ধি জরুরি, গুজবে কান না দিয়ে ডাক্তারের পরামর্শ নিতে বলা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাক দেওয়ায় রবিবার দেশজুড়ে ছিল জনতা কারফিউ। রাজ্যে সোমবার বিকেল থেকে লকডাউন জারি করা হয়। এই পরিস্থিতিতে বাড়ি থেকে অপ্রয়োজনে বেরোতে নিষেধ করা হচ্ছে।নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…