নিউজ

সবচেয়ে শিক্ষিত কানাডা, তালিকায় নেই আমেরিকার নাম, ভারতের স্থান কোথায়?

বর্তমান যুগে শিক্ষার বিষয়ে মানুষ অনেক সচেতন হয়ে উঠেছেন। একদিকে যেমন হুহু করে বাড়ছে স্কুল কলেজের সংখ্যা তেমনি বাড়ছে পড়ুয়ার সংখ্যা। প্রত্যেক মা-বাবা নিজেদের সাধ্যমত সন্তানদের শিক্ষিত গড়ে তুলতে চাইছেন। একই সাথে বিভিন্ন দেশের সরকার শিশুদের শিক্ষায় সম্পূর্ণ সহযোগিতা করছে। এর মধ্যে পৃথিবীতে কত মানুষ শিক্ষিত রয়েছেন তা নিয়ে সম্প্রতি একটি তালিকায় প্রকাশিত হয়েছে যেখানে দেশ অনুযায়ী পৃথিবীর শিক্ষিতের তালিকা দেখা দিয়েছে। আর শিক্ষিত দেশ বলতেই আমাদের সবার আগে আমেরিকা বা বৃটেনের নাম মনে আসে। কিন্তু দেখা গিয়েছে সংশ্লিষ্ট তালিকায় এমন অনেক দেশকে পিছনে ফেলে দিয়েছে বেশ কিছু দেশ। আপনি হয়তো জানলে অবাক হবেন এক কিংবা দুই নম্বর স্থানে নেই আমেরিকার নাম। বরং অন্যান্য দেশে শিক্ষিতের হার অনেক বেশি।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট এর প্রকাশিত শিক্ষার রিপোর্টে কানাডা পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশ। কানাডায় শতাংশ হিসেবে ৫৯.৯৬ শতাংশ মানুষ শিক্ষিত। এই অনুপাতের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান যেখানে ৫২.৬৮ শতাংশ মানুষ শিক্ষিত বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার রিপোর্টের লুক্সেমবার্গ রয়েছে তৃতীয় স্থানে। আমেরিকা এবং ব্রিটেনের জায়গা হয়েছি একেবারে ষষ্ঠ এবং অষ্টম স্থানে। এমনকি শিক্ষিত হওয়ার দৌড়ে আমেরিকাকে হারিয়ে দিয়েছে সাউথ কোরিয়া। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি চতুর্থ স্থানে অবস্থান করছে। ইজরায়েল রয়েছে পঞ্চম স্থানে এবং বৃটেনের আগে সাত নম্বরে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড।

শুনতে খারাপ লাগলেও পৃথিবীর শিক্ষিত দশটি দেশের মধ্যে জায়গা করতে পারেনি ভারত। তবে ভারতের শিক্ষিতের হার ঠিক কেমন? রিপোর্ট অনুসারে ভারতীয় জনসংখ্যার মাত্র ২০.৪ শতাংশ মানুষ কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা ভোকেশনাল কোর্স করে থাকেন। বেশ কয়েক বছর আগে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল এর শিক্ষার উপরে তৈরি করার একটি রিপোর্ট থেকে দেখা গিয়েছে ভারতের প্রায় সাতটি রাজ্যের শিক্ষার হার অত্যন্ত শোচনীয়। ভারতের শিক্ষিত রাজ্যের তালিকায় প্রথম সালে রয়েছে কেরালা। শুধু ভারতে নয় আপনি জানলে অবাক হবেন যে সমগ্র পৃথিবীর জনসংখ্যার মাত্র ৩৯ শতাংশ মানুষ বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়াশোনা করছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026