ভাইরাল & ভিডিও

‘ডান্স মেরি রানি’, বাড়ির ছাদে মাকে সঙ্গে নিয়ে ছেলের দুর্দান্ত নাচ, প্রশংসার ঝড় নেট দুনিয়ায়

বর্তমান যুগে বিনোদনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আসলে দৈনন্দিন প্রযুক্তির উন্নতির সাথে সাথে প্রত্যেক মানুষের জীবনযাপনের পদ্ধতিতে আমূল পরিবর্তন হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে অনেকটাই জনপ্রিয়তা কমে গিয়েছে টিভি বা রেডিওর। সকলেই ইন্টারনেট পরিষেবার দৌলতে সোশ্যাল মিডিয়ার জগতে দুনিয়ার বিভিন্ন বিনোদন উপভোগ করে নিতে পারছে। তাই তো বিশ্বজুড়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইট।

সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন সবচেয়ে ট্রেন্ডিং শর্ট ভিডিও বানানো। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিত্তিতে নেটিজেনরা নাচ বা অভিনয়ের ৩০ সেকেন্ড অথবা ১ মিনিটের শর্ট ভিডিও বানিয়ে থাকেন। অনেকেই আজকাল এইসব ভিডিও দেখতে পছন্দ করছেন। আসলে টিকটক অ্যাপের সময় থেকেই এই শর্ট ভিডিওর ট্রেন্ড শুরু হয়েছিল। বর্তমানে ভারতে এই অ্যাপ ব্যান হয়ে গেলেও বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটে শর্ট ভিডিও বানানোর ফিচার চলে এসেছে।

আজকাল ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই বিভিন্ন কনসেপ্টের শর্ট ভিডিও দেখা যায়। ইনস্টাগ্রামে এই শর্ট ভিডিওকে রিল বলা হয়। সম্প্রতি একটি রিল ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা সাড়া ফেলেছে ইন্টারনেটের দুনিয়াতে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাড়ির ছাদে মা এবং ছেলে, নোরা ফাতেহির জনপ্রিয় “ডান্স মেরি রানি” গানে তুমুল নাচ করেছে। গানের লিরিক্স অনুযায়ী তালে তাল মিলিয়ে হুবহু স্টেপ নকল করে মা এবং ছেলে নাচ করে সকলকেই অবাক করে দিয়েছে। ভিডিওটি বর্তমানের সোশ্যাল মিডিয়াতে রাজ করছে।

“ডান্স মেরি রানি” গানটি গেয়েছিলেন জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়া। তাঁর গান এবং নোরা ফাতেহির অসম্ভব সুন্দর নাচ গানটিকে বেশ জনপ্রিয় করে তুলেছিল। বর্তমানে রিল ভিডিও বানানোর ট্রেন্ডিং সং এটি। তাতেই মা ছেলের জুটি অসম্ভব সুন্দর নেচে গোটা নেটদুনিয়ার মন জয় করে নিয়েছে। ইতিমধ্যেই ভিডিওটিতে অগুনতি মানুষ লাইক করেছেন এবং সিংহভাগ নেটিজেন মা ছেলের নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026