নতুন রঙে লঞ্চ হবে Motorola Edge 40 Neo, জেনে নিন সমস্ত নতুন আপডেট

Motorola কোম্পানিটি এখন ভারতের বাজারে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করছে। তাদের নতুন লঞ্চ করা Edge 40 Neo স্মার্টফোনটি ভারতের বাজারে বেশ জনপ্রিয় স্মার্টফোন হয়ে উঠেছে। বিগত কয়েক মাসে এই স্মার্টফোনের বিক্রি বেড়েছে বহু গুনে। তাই এবারে Motorola তার দুটি জনপ্রিয় স্মার্টফোন Razr 40 Ultra এবং Edge 40 Neo একটি নতুন রঙে লঞ্চ করার ঘোষণা দিয়েছে। এই রংটির নাম দেওয়া হয়েছে পিচ ফাজ এবং মটোরোলা দ্বারা এই রংটিকে কালার অব দ্য ইয়ার বলে অভিহিত করা হচ্ছে। তবে, এই ঘোষণাটি মটোরোলা গ্লোবাল দ্বারা প্রকাশিত হয়েছে। ভারতের বাজারে এখনো দুটি স্মার্ট ফোন এই রঙে আসবে কিনা জানা যাচ্ছে না। তবে মনে করা হচ্ছে Edge 40 Neo যেহেতু ভারতের বাজারে বেশি জনপ্রিয় হয়েছে, তাই এই নতুন রঙের স্মার্টফোনটিকে ভারতের বাজারে আনা হতে পারে।

Motorola India তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করেছে এই স্মার্টফোন নিয়ে। এই পোস্টে, Peach Fuzz রঙে Razr 40 Ultra লঞ্চ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ডিভাইসটিকে পিচ ফাজ কালারে আনার বিষয়ে একটি ভিডিও’ শেয়ার করেছে কোম্পানি। এই ভিডিওটির সাথে বলা হয়েছে যে Razr 40 Ultra শীঘ্রই একটি নতুন রঙের বিকল্পে লঞ্চ হবে। আপনাদের জানিয়ে রাখি, এর আগে Edge 40 Neo-এর জন্য একটি পোস্টও শেয়ার করা হয়েছে। এই ফোনটিও পিচ কালারে দেখা গেছে।

আপনি নতুন রঙে Edge 40 Neo কিনতে পারেন। Edge 40 Neo এই বছর ২১ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হয়েছিল। কোম্পানি এই ফোনটি ২৩,৯৯৯ টাকা থেকে লঞ্চ করেছে। এখন পর্যন্ত এই ফোনটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যেত – ক্যানাল বে, ব্ল্যাক বিউটি এবং সুথিং সি। ফোনটি নতুন রঙের বিকল্পে লঞ্চ হওয়ার পরে, এটি চারটি রঙের বিকল্পে কেনা যাবে।

ফিচার-

এই Motorola ফোনটি ১২GB পর্যন্ত RAM সহ আসে। কোম্পানি ৫০ MP + ১৩ MP ব্যাক এবং ৩২ MP ফ্রন্ট ক্যামেরা সহ Motorola Edge 40 Neo ফোনটি অফার করে। এই Motorola ফোনটি ৬৮W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০mAh ব্যাটারি দিয়ে সজ্জিত।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026