ফেব্রুয়ারি (February) মাসে ভারতে (India) লঞ্চ হচ্ছে আরও একটি নতুন স্মার্টফোন (Smartphone)। মোট ই৭ পাওয়ার লঞ্চ হতে চলেছে আগামী ১৯ ফেব্রুয়ারি। জানা গিয়েছে, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে শক্তিশালী ব্যাটারিও থাকবে এই ফোনে। মোটো ই৭ পাওয়ারের ব্যাটারি 5000mAh। লেনোভো-র (Lenovo) মালিকানাধীন এই স্মার্টফোন আমজনতার বাজেট ফ্রেন্ডলি হতে চলেছে বলেই শোনা যাচ্ছে।
কী কী ফিচার থাকছে এই ফোনে?
● ৪জিবি এবং ৬৪জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে এই স্মার্টফোন। ফ্লিপকার্টে আগামী ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে এই ফোন কেনা যাবে। যদিও এখনও মোটোরোলা এই ফোনের সঠিক দাম জানায়নি।
● এই ফোনে থাকতে পারে ৬.৫ ইঞ্চি এইচডি (720×1,600 pixels) ডিসপ্লে। নিরাপত্তা এবং সুরক্ষার খাতিরে এই ফোনে থাকবে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
● এই ফোনে থাকবে অ্যানড্রয়েড ১০। যদিও এই ফোনে ঠিক কী কী ফিচার থাকবে তার বিস্তারিত বিবরণ দেয়নি সংস্থা।
● এছাড়াও এই ফোনে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকবে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি স্ন্যাপার এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। সেলফি এবং ভিডিয়ো চ্যাটের জন্য এই স্মার্টফোনে থাকবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট সেনসর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…