ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

MOTOROLA – র এই দুর্দান্ত স্মার্টফোনটি আপনি কব্জিতে ব্রেসলেটের মতো পরতে পারবেন, দেখুন ফিচার

ফোল্ডেবল স্মার্টফোনের পরে এবারে মটোরোলা নিয়ে এসেছে এমন একটি ব্রেসলেট যা আদতে একটি স্মার্টফোন। এই ফোনটিকে আপনি ব্রেসলেট এর মত কব্জিতে পরতে পারেন। সম্প্রতি লেনোভো টেক ওয়ার্ল্ড ২০২৩-এর সময় মোটরোলা pOLED ডিসপ্লে সহ এই কনসেপ্ট ফোন নিয়ে এসেছিল। এই স্মার্টফোনে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আপনি পাবেন। এই ফোনটির স্ক্রিন কব্জিতে ফিট করে যায় পুরোপুরি ঘড়ির মত। আপনাদের জানিয়ে রাখি, আপনার কব্জি যেরকম সেই ভাবে এই ফোন বেঁকে যেতে পারে।

এই ফোনটি সম্পূর্ণ খোলা হলে আপনি ৬.৯ ইঞ্চি স্ক্রিন পেয়ে যাবেন। অন্য যে কোন স্মার্টফোনের মত এই ফোন আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও lenovo world কংগ্রেসের সময়ে মোটোরোলা একটি রোলেবল ফোনের কনসেপ্ট নিয়ে এসেছিল। নমনীয় ফোনটির ডিজাইন দেখে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। যদিও গ্রাহকদের জন্য এই স্মার্টফোন এখনো পর্যন্ত আসবে না বলেই মনে করা হচ্ছে।

তবে শুধুমাত্র motorola একা নয় ভিভো এবং টিসিএল এর মত কোম্পানিগুলি এই দৌড়ে ইতিমধ্যেই নাম লিখিয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে এই দুটি কোম্পানির নতুন স্মার্ট ফোন লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনে আপনি নতুন ধরনের ডিসপ্লে পেয়ে যাবেন। মটোরোলা জানিয়েছে তারা ইতিমধ্যেই এআই নিয়ে কাজ করতে শুরু করেছে। খুব শীঘ্রই কম্পিউটার এবং স্মার্টফোন উভয়ের জন্য ব্যক্তিগত সহকারি মোটো এআই ভারতের বাজারে আসতে পারে। তবে এই নতুন ডিভাইস কবে লঞ্চ হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026