মোটোরোলা, একসময়ের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড, আবারো স্মার্টফোন বাজারে দাপটের সাথে ফিরেছে। তাদের সর্বশেষ প্রজন্মের স্মার্টফোন Motorola S50 5G বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। আসলে দীর্ঘদিন ধরে মোটোরোলা স্মার্টফোন বাজারে তেমন একটা চমক দেখাতে পারছিল না। কিন্তু গত কয়েক বছরে কোম্পানি তাদের ডিভাইসগুলিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে। নতুন ফিচার, দুর্দান্ত ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসরের সাহায্যে মোটোরোলা আবারও গ্রাহকদের মন জয় করতে শুরু করেছে। Motorola S50 5G এই কথারই সাক্ষী। এই ফোনের স্পেসিফিকেশন ও দাম সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Motorola S50 5G ফোনে একটি ৬.৩৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা ১২০Hz রিফ্রেশ রেট এবং ৩০০০ nits সর্বোচ্চ ব্রাইটনেসের সাথে আসে। এর ফলে ভিডিও দেখা, গেম খেলা এবং অন্যান্য কাজ করা আরও মজাদার হয়ে ওঠে। ফোনের পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনশন ৭৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে, ফোনের পিছনে একটি ৫০mp প্রাথমিক ক্যামেরা, ১৩mp আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ১০mp টেলিফোটো ক্যামেরা রয়েছে। সামনে ৩২mp সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটিতে ৪৩১০ mAh ব্যাটারি রয়েছে যা ৬৮ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে।
Motorola S50 5G চীন বাজারে প্রথম লঞ্চ করা হয়েছে। ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম প্রায় ২,১৯৯ ইয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৬,০০০ টাকা। তবে ভারতীয় বাজারে এই ফোনটি কবে লঞ্চ হবে সে সম্পর্কে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে এই ফোন লঞ্চ করলে যে ব্যাপক জনপ্রিয় হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…