টেক বার্তা

৫০ হাজারেরও কম দামে মিলবে এই বড় চাকার ই-বাইক, একবার চার্জ দিলেই চলবে ১২০ কিমি

বর্তমানের কর্মব্যস্ত যুগে দু’চাকার প্রয়োজনীয়তা বাড়ছে দিন দিন। নিজের যাতায়াতের সুবিধার জন্য ও সময় বাঁচাতে বাড়ছে দু’চাকার চাহিদাও। বর্তমানে বড় বড় গাড়ির সংস্থাগুলিও দু’চাকার চাহিদা দেখে নতুন করে বানাচ্ছেন দু’চাকার মডেল। তবে এক্ষেত্রেও একটি বড় ব্যাপার রয়েছে। মূল্যবৃদ্ধির বাজারে চালকরা ডিজেল ও পেট্রলের বদলে ই-বাইক কিনতেই বেশি আগ্রহী থাকছেন। এবার সেই চাহিদাকে মাথায় রেখেই বাজারে এল মোটোভোল্ড আরবান ই-বাইক। উল্লেখ্য, এই ই-বাইক মসৃণ ও রুক্ষ দুই রাস্তাতেই সমান দক্ষতা প্রদান করবে চালককে।

মোটোভোল্ট আরবান ই-বাইক ৩৬ ভি/ ২০ এএইচ ব্যাটারি সহযোগে পাওয়া যাচ্ছে। চার ঘন্টাতেই এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। পুরো চার্জ হয়ে যাওয়ার পর এই বাইক ২৫ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি দেয়। উল্লেখ্য, এই বাইকে উচ্চগতি সম্পন্ন বিএলডিসি মোটর রয়েছে। এই বাইকের মোট ওজন ৪০ কেজি, যার ফলস্বরূপ রাস্তায় চালাতেও সুবিধা হয় চালকদের। এই বাইকে এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। পাশাপাশি স্মার্টফোন সংযোগের বৈশিষ্ট্যও রয়েছে এই ই-বাইকে। এই গাড়ির সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে ডুয়াল শখ সাসপেনশনের সুবিধা রয়েছে।

এই ই-বাইকের চাকা অন্যদের তুলনায় তুলনামূলক বড়। এই বাইককে আকর্ষণীয় করে তোলার জন্য এই চাকার মাপ প্রায় ২০ ইঞ্চি থাকে। উল্লেখ্য, ‘মোটোভোল্ট বাউন্স ইনফিনিটি ই ১’ বাজারে ‘হিরো ইলেকট্রিক অপটিমা ৬’কে রীতিমতো টেক্কা দেয়।

মোটোভোল্ট আরবান ই-বাইক লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশন ছাড়াই চালানো যাবে। অবশ্য সেই নিয়ম ১৬-১৮ বছর বয়সীদের জন্য, তার উর্ধ্বে লাইসেন্স আবশ্যক। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী ভারতে ১৬-১৮ বছর বয়সীরা এই ই-বাইক চালাতে পারে লাইসেন্স ছাড়াই। এই বাইকের বাজার মূল্য ৪৯,৯৯৯ টাকা। বাজারে এটি দুটি ভ্যারিয়েন্টে মিলবে। এক্ষেত্রে পাঁচটি রঙের মধ্যেই এই গাড়ি পেয়ে যাবেন চালকরা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026