বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
যে ভিডিওর সূত্র ধরে আপাতত চর্চার আলোয় সোশ্যাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ মৌমিতা, সেখানে তাকে টলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘বরবাদ’এর গানের তালে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ‘বরবাদ’এর ‘আসোনা কেন বাসোনা ভালো লাগে না যে আমার’এর তালে প্রকৃতির মাঝে, খোলা আকাশের নীচেই এই নাচের ভিডিও বানাতে দেখা গিয়েছে মৌমিতাকে। ছবিতে এই গানের সাথে দেখা গিয়েছিল বনি সেনগুপ্ত ও ঋত্বিকাকে। উল্লেখ্য, এই গানটি গেয়েছেন অরিজিত সিং ও প্রস্মিতা পাল।
তবে সম্প্রতি এই গানের সাথে নাচের ভিডিও বানিয়ে ডান্স স্টার মৌ যে নেটিজেনদের যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওটি বানানোর সময় মৌমিতার পরনে ছিল মানানসই পোশাকও। মাত্র তিন দিন আগেই নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ থেকে ভিডিওটি শেয়ার করে নিয়েছেন তিনি নিজেই। যা দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আর অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। তিন দিনেই এই ভিডিও পৌঁছে গিয়েছে ২৮ হাজার মানুষের কাছে। রইল সেই ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…