বলিউড

Mouni Roy: মৌনিকে ঠেসে ধরে ‘লিপ লক’ করলেন স্বামী সূরজ, সমুদ্রের মাঝেই স্বামীর প্রথম জন্মদিন পালন করলেন বাঙালি অভিনেত্রী

চলতি বছরের শুরুতেই নিজের দীর্ঘদিনের প্রেমিক সূরাজ নামবিয়ার সাথে গোয়াতে সাত পাকে বাঁধা পড়েছেন মৌনি রায়। ঘটা করে সেরে এসেছেন মধুচন্দ্রিমাও। তবে বিয়ের পর স্বল্পসময়ের একটি বিরতি নিলেও খুব শীঘ্রই কাজে ফিরে এসেছিলেন তিনি। চলতি বছরেই তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। সেই প্রসঙ্গে প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে সম্প্রতি ছবির সূত্র ধরে নয় সূরাজের সাথে নিজের রোমান্টিক কিছু ছবির সূত্র ধরেই চর্চায় অভিনীত।

বিয়ের পর সূরাজের প্রথম জন্মদিনে একান্তে সমুদ্রের মাঝেই সময় কাটালেন তারা। বোর্টের মধ্যেই ওয়াইনের গ্লাস হাতে হল সেলিব্রেশন। সমুদ্রকে সাক্ষী রেখেই তারা তুলেছেন একাধিক রোমান্টিক ছবি, তার ঝলক মিলেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতাতেই। ছবিতে তাদের চুম্বন করতে দেখা গিয়েছে একে অপরকে। রীতিমতো লিপলকে মগ্ন হয়েছিলেন তারা, তার ঝলকও মিলেছে সোশ্যাল মিডিয়াতেই। দুজনেই সাদা পোশাকে সেজে উঠেছিলেন এদিন। সম্প্রতি সূরাজের জন্মদিনে তাদের একগুচ্ছ ছবি নজর কেড়েছে সকল নেটজনতার।

সম্প্রতি এই ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী ভালোবাসায় ভরা ক্যাপশন লিখে সূরাজকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মৌনি রায়। তাদের এই ছবি পছন্দ হয়েছে অনুরাগীদেরও। তারকা থেকে সাধারণ সকলেই কমেন্টবক্সে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাবার্তা। ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত শুভেচ্ছাবার্তা চোখে পড়বে। আপাতত, অভিনেত্রীর ভক্তরা তাকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন। সম্ভবত, চলতি বছরের ৯’ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’। মৌনি রায় ছাড়াও ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি দেখা মিলবে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। এনারা ছাড়াও থাকবেন ইন্ডাস্ট্রির নামিদামি তারকারা। অপেক্ষায় অগণিত সিনেমাপ্রেমীরা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026