চলতি বছরের শুরুতেই নিজের দীর্ঘদিনের প্রেমিক সূরাজ নামবিয়ার সাথে গোয়াতে সাত পাকে বাঁধা পড়েছেন মৌনি রায়। ঘটা করে সেরে এসেছেন মধুচন্দ্রিমাও। তবে বিয়ের পর স্বল্পসময়ের একটি বিরতি নিলেও খুব শীঘ্রই কাজে ফিরে এসেছিলেন তিনি। চলতি বছরেই তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। সেই প্রসঙ্গে বেশ কয়েকমাস ধরেই নেটদুনিয়ায় চর্চিত হচ্ছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি অভিনেত্রী নিজের সাম্প্রতিক বোল্ড ফটোশুটের সূত্র ধরে চর্চায় রয়েছেন। রইল ঝলক।
সম্প্রতি মৌনি রায় নিজের যে বোল্ড লুকের সূত্র ধরে নেটজনতার একাংশের মাঝে চর্চার আলোয় উঠে এসেছেন, সেটি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া এই ছবি দেখেই বোঝা গিয়েছে তিনি কোন সাহসী ফটোশুটে অংশ নিয়েছিলেন। নিঃসন্দেহে অভিনেত্রীর সেই ছবি গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় উষ্ণতা ছড়িয়েছে। পাশাপাশি ঘুম উড়িয়েছেন ভক্তদেরও।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে ব্লু রিপড ডেনিম ও খাঁকি রঙের শার্টে দেখা গিয়েছে। একেবারে অগোছালো লুকে শার্টের বোতাম খুলেই পোজ দিয়েছিলেন ক্যামেরার সামনে। তার শরীরী হাবে ভাবে আবেদনের ছাপ ছিল স্পষ্ট। নুড মেকাপেই এদিন নিজের সাজ পূরণ করেছিলেন অভিনেত্রী। জনপ্রিয় চিত্রগ্রাহক ভারত রাওয়াইল অভিনেত্রীর এই ছবিটি তুলেছেন, তা অবশ্য উল্লেখ করেছেন অভিনেত্রী নিজেই। বলাই বাহুল্য, মৌনি রায়ের এই মেসি লুক ঝড় তুলেছে তার ভক্তমহলের একাংশের মনে। তাপমাত্রা বাড়িয়েছে গোটা নেটদুনিয়ার। অনুরাগীদের মুগ্ধতার ঝলক অবশ্য শেয়ার করে নেওয়া ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই মিলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…