চলতি বছরের শুরুতেই নিজের দীর্ঘদিনের প্রেমিক সূরাজ নামবিয়ার সাথে গোয়াতে সাত পাকে বাঁধা পড়েছেন মৌনি রায়। ঘটা করে সেরে এসেছেন মধুচন্দ্রিমাও। তবে বিয়ের পর স্বল্পসময়ের একটি বিরতি নিলেও খুব শীঘ্রই কাজে ফিরে এসেছিলেন তিনি। চলতি বছরেই তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। সেই প্রসঙ্গে প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে সম্প্রতি ছবির সূত্র ধরে নয় নিজের লুকের জন্যই মিডিয়ার আলোতে মৌনি রায়।
সম্প্রতি বলিউডের অন্যতম সুন্দরী ডিভা মৌনি রায়কে একটি ব্র্যান্ডেড পোশাকে দেখা গিয়েছে। অভিনেত্রীকে স্যাপ গ্রীন কো-অড ড্রেসে দেখা গিয়েছে তাকে। সেই পোশাকেই নিজের বেশ কয়েকটি ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। অনুকিন (Anukin) নামের একটি ব্র্যান্ডের পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি সেই ব্র্যান্ডেরই অফিশিয়াল পেজ থেকে অভিনেত্রীর বেশ কিছু ছবি শেয়ার করে নেওয়া হয়েছে, সেই ছবিগুলির সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় তিনি।
সবসময়ের মতোই নিঃসন্দেহে এই পোশাকে আকর্ষণীয় লাগছিল তাকে। খোলা চুলে, বিনা মেকাপ লুকে এই ছবিগুলি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। উল্লেখ্য, ব্র্যান্ডের অফিসিয়াল পেজ থেকে তার ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, তাদের পোশাক তাদের অন্যতম প্রিয় অভিনেত্রীর গায়ে ওঠায় তারা মুগ্ধ। নেটনাগরিকদের পাশাপাশি নেটিজেনরাও রীতিমত মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর লুকে। নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন শেয়ার হওয়া ছবির কমেন্টবক্সেই। ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ভালবাসায় ভরা মন্তব্য চোখে পড়বে।
আপাতত, অভিনেত্রীর ভক্তরা তাকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন। সম্ভবত, চলতি বছরের ৯’ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’। মৌনি রায় ছাড়াও ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি দেখা মিলবে রণবীর কাপুর ও আলিয়া ভাটের, এছাড়াও থাকবেন ইন্ডাস্ট্রির নামিদামি তারকারা। অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…