কিছু দিন আগে দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy)। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বর্তমান প্রেমিক সুরজ নাম্বিয়ার (Suraj Nambiar) ও মৌনির কয়েকজন বন্ধু। সেই সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়ে চলেছে। ভিডিওতে মৌনিকে দেখা যাচ্ছে গোলাপি বিকিনি পরে তাঁর এক বান্ধবীকে চুম্বন করতে। মৌনি ও তাঁর বান্ধবী দুজনেই একইরকম সানগ্লাস পরেছেন। গোলাপি রঙের ডিপ নেক বিকিনিতে মৌনিকে সুন্দরী লেগেছে।
অভিনেত্রী মৌনি রায় ছিলেন বালাজি টেলিফিল্মস-এর আবিষ্কার। বালাজি টেলিফিল্মস-এর জনপ্রিয় ডেইলি সোপ ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’-এর কাহিনীতে এসেছিল নতুন মোড়। একতা কাপুর (Ekta kapoor) সিরিয়ালের জন্য নতুন মুখ খুঁজছিলেন। কোচবিহারের মেয়ে মৌনি মুম্বইতে এসে অডিশন দিয়েছিলেন বালাজির অফিসে। এর কিছুদিন পরে একতা কাপুর ডেকে পাঠান মৌনিকে। ‘কিঁউকি সাস ভি কভি বহু থি‘-এর মুখ্য চরিত্র তুলসীর পালিতা কন্যা কৃষ্ণাতুলসীর বা কেটির ভূমিকায় অভিনয় করেন মৌনি। এই চরিত্রটি মৌনিকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে। এরপর টেলিভিশনে অনেকগুলি সিরিয়াল করেন মৌনি। কিন্তু কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’ মৌনিকে শক্তিশালী অভিনেত্রীর তকমা দেয়। এরপর তাঁর কাছে আসে ফিল্মের অফার। 2018 সালে অভিনেতা অক্ষয়কুমার(Akshay Kumar)-এর বিপরীতে ‘গোল্ড’ ফিল্মে অভিনয়ের মাধ্যমে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন মৌনি। এই ফিল্মে অক্ষয়কুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন মৌনি। তাঁর অভিনয়ের প্রশংসা করেন বলিউডের ফিল্ম ক্রিটিকরা। সাংবাদিক সুপর্ণা শর্মা (suparna sharma) ‘এশিয়ান এজ’ পত্রিকায় মৌনির অভিনয়কে ‘সেন্সুয়াল অ্যাক্টিং’ আখ্যা দেন। এরপর মৌনিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ফিল্মের অফার আসতে থাকে তাঁর হাতে। খুব তাড়াতাড়ি রুপোলি পর্দায় আসতে চলেছে মৌনির আগামী ফিল্ম ‘ব্রহ্মাস্ত্র’। করণ জোহর (karan johar)-এর প্রযোজনায় অয়ন মুখার্জি(Ayan Mukherjee)পরিচালনা করেছেন ‘ব্রহ্মাস্ত্র’। এই ফিল্মটি একটি সুপারহিরো ট্রিলজি। এই ফিল্মে মৌনি অ্যান্টি-হিরোইনের চরিত্রে অভিনয় করছেন।
দীর্ঘদিন বয়সে বড় গৌরব চোপড়া(gaurav Chopra)- র সঙ্গে সম্পর্কে ছিলেন মৌনি রায়। পরবর্তীকালে গৌরবের ডমিনেটিং স্বভাব ও ইগোর কারণে এই সম্পর্ক ভেঙে যায়। 2011 সালে টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘দেবোঁ কে দেব মহাদেব’-এ মহাদেবের পত্নী সতীর চরিত্রে অভিনয় করেন মৌনি। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা মোহিত রায়না(Mohit Raina)। এই সিরিয়ালের সেটে বন্ধুত্ব গড়ে ওঠে মোহিত ও মৌনির যা পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। কিন্তু পরে মোহিত ও মৌনির সম্পর্কে চিড় ধরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…