ভাইরাল & ভিডিও

‘বরণ ডালা সাজা’, গানে বিভিন্ন ভঙ্গিমায় নাচলেন এই সুন্দরী তরুণী, দেখুন নাচের ভিডিও

বর্তমানে বিয়ে যথেষ্ট অনাড়ম্বর স্থানে পৌঁছে গেলেও সমাজের চোখে এটিএকটি বিশেষ অনুষ্ঠান যাতে মিশে থাকে দুই পরিবারের স্বীকৃতি। বিয়ের অর্থ শুধুমাত্র দুটি মানুষের মেলবন্ধন নয়, দুই পরিবারের সেতুবন্ধনও বটে। প্রাচীন কাল থেকেই সারা পৃথিবী জুড়ে তৈরি হয়েছে বিয়ের গান। পিছিয়ে নেই বাংলাও। বাংলায় লোকসঙ্গীতের পাশাপাশি বিয়ে নিয়ে বাঁধা হয় আধুনিক গান।বর্তমানে এই ধরনের গানের সাথে নাচের কোরিওগ্রাফিতে ইউটিউব বিশেষ ভূমিকা পালন করছে।

ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজেদের ডান্স পারফরম্যান্স দর্শকদের কাছে শোকেস করতে পারছেন প্রচুর শিল্পী। এই ইউটিউব চ্যানেলগুলির মধ্যে অন্যতম হল ‘ডান্স স্টার মৌ’ নামে একটি ইউটিউব চ্যানেল। নৃত্যশিল্পী মৌ (Mou)-এর চ্যানেল এটি যার সাবস্ক্রাইবারের সংখ্যা ইতিমধ্যেই অতিক্রম করেছে আড়াই লক্ষ। 2021 সালের 30 শে নভেম্বর মৌ গায়ে হলুদ ও বিয়ে নিয়ে তৈরি গান ‘বরণডালা সাজা’-র সাথে ডান্স পারফরম্যান্স করে তা আপলোড করেছিলেন এই চ্যানেলে। তিনি নিজেই কোরিওগ্রাফি করেছেন। এখনও অবধি এই ভিডিওটি দেড় লক্ষের বেশি ভিউ অতিক্রম করেছে। ভিডিওতে মৌয়ের পরনে রয়েছে সবুজ রঙের লেহেঙ্গা-চোলি ও লাল রঙের ওড়না। দুই হাত ভরে রয়েছে সবুজ-লাল-হলুদ চুড়ি।

দুই ভ্রুর মাঝে রয়েছে লাল রঙের টিপ। কপাল জুড়ে রয়েছে সোনালি মাঙ্গটিকা ও দুই কানে রয়েছে চাঁদবালি ইয়ারিং। মৌ দুই চোখের কোল ভরেছেন কালো কাজলে। ঠোঁট রাঙিয়েছেন লাল রঙের লিপস্টিকে। হালকা পনিটেল বেঁধেছেন চুলে। ব্যাকগ্রাউন্ড সাজানো রয়েছে বিভিন্ন রঙের শাড়িতে। ভিডিওর শুরুতে সোনালি নুপূর পায়ে হেঁটে আসেন মৌ। তবে তাতে রয়েছে ছন্দ। এরপর নাচ শুরু করেন তিনি। গানটি আধুনিক। ফলে মৌয়ের নৃত্যশৈলী আধুনিক পর্যায়ের। এই গানটি ব্যবহার করা হয়েছিল কোয়েল মল্লিক (Koel Mallick) অভিনীত বাংলা ফিল্ম ‘অরুন্ধতী’-তে। গানটি গেয়েছেন মধুরা ভট্টাচার্য (Madhura Bhattacharya)। রয়েছে কোরাস শিল্পীদের কন্ঠস্বরের সহযোগও।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026