সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন ফিল্মি দুনিয়ার মাদকচক্র নিয়ে মুখ খুললেন। আনলক-৪ পর্বে সংসদে শুরু হওয়া বাদল অধিবেশনের প্রথম দিনেই অভিনেত্রী জয়া বচ্চন তীব্র সুরে বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে। বিনোদন জগতেরই কিছু মানুষ যে থালায় খান সেই থালাতেই ফুটো করছেন।’
এদিন, সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন জানান, “‘সংকটের আবহে বিনোদন জগতের নাম বদনাম করা হচ্ছে। দেশের লক্ষ লক্ষ মানুষ বিনোদন জগতের সঙ্গে যুক্ত। সর্বোচ্চ করদাতাদের তালিকায় প্রথম সারিতে বিনোদন জগতের মানুষরাই থাকেন। দেশের সমস্ত রকমের বিপর্যয়ে সরকারের পাশে দাঁড়ান। অর্থ দিয়ে সাহায্য করেন। অথচ এই সংকটের সময় কয়েকজন মানুষের জন্য গোটা বিনোদন জগতকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। গ্ল্যামার জগতকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে।” শুনে নিন ঠিক কি কি বললেন সাংসদ জয়া বচ্চন।
উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই কাঠগড়ায় বলিউড, এরপর কঙ্গনা রানাউত বলিউডের বহু অন্ধকার দিক এক এক করে তুলে ধরেন। শুধু কঙ্গনাই নয়। এরই মধ্যে সুশান্তের ঘনিষ্ঠ মহল থেকেও উঠে আসছে হাড় হিম করা কিছু তথ্য। ইতিমধ্যে এনসিবি সুশান্তের বাগান বাড়িতে তল্লাশি চালায় এবং সেখান থেকেই উদ্ধার করে বেশ কিছু নিষিদ্ধ ওষুধ, হুক্কা, এস্ট্রে সহ অন্যান্য ওষুধ।
প্রসঙ্গত, হিন্দি ও ভোজপুরী সিনেমার অভিনেতা রবি কিষেণ গত কালের অধিবেশনে বলিউডের এই মাদকচক্র নিয়ে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের তরুণ নাগরিকদের ধ্বংস করার এ পাকিস্তান ও চিনের এক মিলিত চক্রান্ত। এটা রুখতেই হবে। সরকারকে অনুরোধ করব, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কঠোর ভাবে এটা দমন করা হোক। এরপরেও রবি কিষেণ কে ঠেস দিয়ে জয়া বচ্চন জানান, ‘বলিউডের এমন কিছু অভিনেতা আছেন যারা যে থালায় খান, সেখানেই ছিদ্র করেন’। এরপরেই জয়া বচ্চন বলিউডের সম্মানহানি করা হচ্ছে এই মর্মে রাজ্য সভায় নোটিশ দেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…