এবারে শিক্ষণীয় ভিডিও শেয়ার করলেন সাংসদ মিমি চক্রবর্তী। কি সেই ভিডিও? এই কোভিডের সময়ে, প্রায় প্রত্যেক ঘর কঠিন মহামারীতে জর্জরিত। স্বস্থির নিঃশ্বাস কোথাও নেই। সামান্য জ্বর সর্দি হলেই মানুষ বিচলিত হয়ে যাচ্ছেন। এরপর যদি কারোর করোনার কোন লক্ষণ শরীরে দেখা যায় তবে তাঁর কোভিড টেস্ট করানো হয়। এই টেস্ট নিয়ে বেশীরভাগ মানুষ আতঙ্কিত থাকেন। নাকের মধ্যে দিয়ে একটা সরু পাইপ প্রবেশ করিয়ে এই টেস্ট করা হয়। এই নিয়ে অনেকে ভয়ও পান। তাই মিমি নিজে তাঁর কোভিড টেস্টের পদ্ধতির ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
অন্যায়ের বিরুদ্ধে সব সময়ই অনেক বেশি ভোকাল থাকেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। তাই এবারেও এইরকম শিক্ষণীয় ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। নিজের টেস্টের ভিডিও আপলোড করে মিমি লিখলেন, “গতকালই আমার কোভিড টেস্ট হলো৷ ফলাফল নেগেটিভ এসেছে৷
তবে আমি একটু নার্ভাস ছিলাম৷ আমার আমলকি, অ্যালোভেরা ও হলুদ কাজ করেছে৷ আমি ও আমার শ্যুটিং টিম সবাই নেগেটিভ৷ যদিও আমি খুব পজেটিভ মানুষ।” এরপর মিমি এও লেখেন, “লন্ডনে উড়ে যাওয়ার জন্য তৈরি ৷ ওখানেই শুরু হবে নতুন ছবির কাজ ৷ পুজোর আগেই কাজ শেষ করে বাড়ি ফিরব ৷ করোনা যোদ্ধাদের সম্মান জানাই ৷ আর সবাইকে অনুরোধ প্লিজ মাস্ক পরুন ! সচেতন হন৷”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…