ভাইরাল & ভিডিও

সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের সহায়তায় ভ্যাকসিন নিলেন ভাইরাল ‘চা কাকু’

আগের বছর জনতা কার্ফুর দিন যাদবপুরে এক ব্যক্তি হঠাৎ করেই ভাইরাল হয়ে যান। ২২ মার্চ জনতা কার্ফুর দিন আমরা কি চা খাবো না? খাবো না আমরা চা? বলে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেন নেট দুনিয়ায়। তার নামে ছড়িয়ে পড়ে হাজারো মিম, তৈরি হয় দেদার হোয়াটসঅ্যাপ স্টিকার। রাতারাতি যাদবপুরের মৃদুল দেব হয়ে ওঠেন সারা বাংলার চা কাকু।

আগের বছর করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২ মার্চ ঘোষণা করেছিলেন জনতা কার্ফু। সেদিন বিকেলে নিয়ম ভঙ্গ করে যাদবপুরে বাসিন্দা মৃদুল দেব চা খেতে আসেন পাড়ার দোকানে। সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয় কেন তিনি জনতা কারফিউর নিয়ম ভেঙে চা খেতে এসেছেন। তার উত্তর শুনে প্রথমে তার উপর চটে গেলেও পরে নেটদুনিয়া তার আসল পরিচয় জানতে পারে।

জানা যায়, পেশায় দিনমজুর মৃদুল বাবুর দিন আনা দিন খাওয়া সংসার। তাই কাজের জন্য তাকে এই কারফিউ উপেক্ষা করে দৌড়াতে হয়েছিল। তাই জন্য একটা চায়ের দোকান খোলা পেয়ে তিনি সেখানে চা খেতে গেছিলেন। এই ঘটনা জানার পর এই সেলিব্রিটি থেকে রাজনীতিবিদ সকলেই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর মৃদুল বাবুর জীবনটা রাতারাতি বদলে যায়।

লকডাউনে তার হাতে কোনো কাজ ছিল না। বাড়িতে কোন পয়সা ছিল না। তখন তার পাশে এসে দাঁড়ান সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি নিজে তার সারা জীবনের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন। এবারে, সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে তার টিকাকরণের দায়িত্ব নেওয়া হলো। বৃহস্পতিবার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন চা কাকু। অন্যদিকে, মৃদুল বাবু বর্তমানে একজন করোনা ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন।

নাগরিক সমাজে তিনি বর্তমানে একজন প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে পরিচিত। একটা সময়ে তিনি করোনা ভাইরাসের জন্য জারি করা নিয়ম বিধি মানতে রাজি ছিলেন না, সেই তিনিই আজকে বহু করোনা আক্রান্ত মানুষকে সাহায্য করতে এগিয়ে আসেন। নেটিজেনদের পাশাপাশি তার এই কর্মকান্ডের জন্য টিম ভারতবার্তার পক্ষ থেকেও তাকে কুর্নিশ।

John Fabian

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026