ম্রুনাল ঠাকুর বিনোদন জগৎ-এর অন্যতম পরিচিত মুখ। টেলিভিশন দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী। জনপ্রিয় ধারাবাহিক ‘মুঝসে কুছ কেহেতি ….. ইয়ে খামোশিয়া’ দিয়েই নিজের অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন ম্রুনাল। ‘কুমকুম ভাগ্য’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছিল তার। পরবর্তীকালে বড়পর্দায় সুযোগ পেয়ে যান তিনি। ‘সুপার ৩০’, ‘বাটলা হাউজ’এ অভিনয় করেই দর্শকদের মাঝে একটা আলাদা পরিচিতি তৈরি করে ফেলেন তিনি। চলতি বছরেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ‘সীতা রামান’ দিয়েই ডেবিউ করেছেন অভিনেত্রী। এই ছবিতে ম্রুনাল নিজের অভিনয়ের সূত্র ধরেই দর্শকমহলের নজর কেড়েছিলেন।
বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় পরিচিত অভিনেত্রী তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার আনাগোনা নেহাত কম নয়। প্রায়ই নিজের একাধিক ঝলক শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে অভিনেত্রী শেয়ার করে নেওয়া তেমনি বেশ কিছু ঝলকের সূত্র ধরে একাংশের মাঝে চর্চিত তিনি। আপাতত মুম্বাইতে রয়েছেন ম্রুনাল ঠাকুর। সম্প্রতি এই শহরেই নিজের মতো করে সময় কাটালেন তিনি। এখন সেই ঝলকের সূত্র ধরেই নজর কেড়েছেন অভিনেত্রী।
সম্প্রতি মুম্বাইয়ের বিলাসবহুল হোটেলের পাশাপাশি সমুদ্রের বিচেও দেখা মিলেছে তার। এদিন একেবারে নিজের মতো করেই কাটিয়েছেন সময়। গোটা শহরটা ঘুরে দেখেছেন আরো একবার। বিকিনি লুকে গা এলিয়ে দিয়েছিলেন বিচে। ইন্ডিয়া গেটের সামনেও গিয়েছিলেন তিনি। খাওয়া দাওয়াও করেছেন নিয়ম ভেঙে। অবশ্য তার ঝলকও রয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবিগুলির মাঝে। পাওভাজির পাশাপাশি ভাত, পরোটা, ডাল, মাছ, মাংস খেয়েছেন সবই। আপাতত, অভিনেত্রীর মুম্বাই সফরের ঝলক রীতিমতো ভাইরাল তার অনুরাগীদের মাঝে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…