ভারতীয় ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আজ শুভ জন্মদিন। ১৯৮১ সালের ৭ই জুলাই রাঁচিতে তিনি জন্মগ্রহণ করেন। মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটি যে একদিন ভারতীয় ক্রিকেটের ইতিহাস পাল্টে দেবে তা কে জানতো? আজ সেই ক্রিকেটের গুরুদেব মহেন্দ্র সিং ধোনির ৪০ তম জন্মদিন। তার জন্মদিন যেন ক্রিকেটপ্রেমীদের কাছে একটি উৎসব।
২০১৯ এর ওয়ানডে বিশ্বকাপের পর মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট এর সমস্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন। তিনি শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। কিন্তু তাতেও বা কি? প্রিয় খেলোয়াড়কে উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠছেন ক্রিকেটপ্রেমীরা। না হোক সেটা আন্তর্জাতিক ম্যাচ। ক্রিকেট প্রেমীদের কাছে এটাই যেন অনেক পাওয়া। এটাই যেন দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা। উইকেটের পিছনে দাঁড়িয়ে থেকে পুরো ম্যাচটাকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখা এই মানুষটি যেন সবার প্রাণে অবস্থান করছে।
ভারতের সফলতম ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে ICC-এর সমস্ত ধরনের ফরমেটে ভারতের জন্য শিরোপা এনে দিয়েছেন। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড, কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, টেস্ট রাঙ্কিং এ ও টিমকে নিয়ে গেছেন সর্ব শিখরে। তাই এই মহান ক্রিকেটারের ৪০ তম জন্মদিনে আনন্দে মেতে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। সেই সাথে তার জন্ম লগ্নে শুভেচ্ছা ও শুভকামনা পাঠাচ্ছেন তার ভক্তরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…