খেলা

Virat Kohli: ভারতের বিশ্বকাপ জয়ের ‘গোল্ডেন যুগে’ কোহলি হয়ে উঠলেন ‘ধোনি’! সাক্ষী রইল লং-অনের ছক্কা

গতকাল আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সকে যেভাবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হারালো, তার স্মৃতি বহু কাল ধরে বহন করবে চেন্নস্বামী স্টেডিয়াম। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তি এক প্রকার ধ্বংস করে রোহিতদের সাথে ছেলে খেলা করে ম্যাচ জিতে নেয় বাঙ্গালোর।

গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ফলে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৭৩ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মুম্বাইয়ের তারকা বোলারদের নিয়ে একরকম ছেলে খেলা শুরু করেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ডুপ্লেসিস এবং বিরাট কোহলি। ১৪৩ রানের ওপেনিং জুটিতে একপ্রকার জয় নিশ্চিত করে সাজঘরে ফেরেন ডুপ্লেসিস। এরপর বাকি কাজ করতে অসুবিধা হয়নি চরম ফর্মে থাকা বিরাট কোহলির।

ম্যাচে ৪৯ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন তিনি। তবে গতকাল বিরাট কোহলির একটি শর্টের ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে নেট পাড়ায়। যেখানে তাকে লং-অনের উপর দিয়ে লম্বা ছক্কা মেরে ম্যাচ জেতাতে দেখা গেছে। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, মহেন্দ্র সিং ধোনির স্টাইলে ম্যাচ শেষ করে করেছেন বিরাট কোহলি।

আসলে গতকাল ছিল ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ‘গোল্ডেন যুগ’। ২০১১ সালের ২ এপ্রিল শ্রীলংকার বিপক্ষে বিস্ফোরক ব্যাটিং করে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই বিশ্বকাপে শেষ ওভার বাউন্ডারিটিও এসেছিল তার ব্যাট থেকে। তিনিও লং-অনের উপর দিয়ে লম্বা ছক্কা মেরে ভারতের হাতে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। একযুগ পর বিরাট কোহলির শেষ ছক্কা মহেন্দ্র সিং ধোনির স্মৃতিকে ফিরিয়ে এনেছে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তাইতো দুটি ছক্কার ভিডিও বর্তমানে স্থান পেয়েছে সংবাদ শিরোনামে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026