খেলা

MS Dhoni: আইপিএল থেকে অবসর নিচ্ছেন ধোনি? এই তারিখে বড় ঘোষণা করতে যাচ্ছেন মাহি

ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও ক্রিকেট প্রেমীদের মাঝে আজও উজ্জীবিত। সর্বদা তিনি তার কর্মকান্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচিত হন। আপনাদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনি পৃথিবীর একমাত্র অধিনায়ক যিনি তার অধিনায়কত্বে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার অধীনে আয়োজিত প্রতিটি আসরে শিরোপা জিতেছেন। ২০২০ সালে তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পরেও নিয়মিত চেন্নাই সুপার কিংসের জার্সিতে ভারতীয় প্রিমিয়ার লিগে বিস্ফোরক ব্যাটিং করে চলেছেন। তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএলের ইতিহাসের সর্বাধিক বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে এবং চারবার শিরোপা ঘরে তুলেছে। তবে সম্প্রতি মহেন্দ্র সিং ধোনির একটি পোস্ট নিয়ে জল্পনা উঠেছে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই আইপিএল কেও বিদায় জানাতে পারেন তিনি।

মহেন্দ্র সিং ধোনি এদিন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন,”আমি আপনার সাথে একটি খবর শেয়ার করব। ২৫ সেপ্টেম্বর দুপুর ২টায় লাইভে এসে এই তথ্য দেব। আশা করি আপনারা সবাই থাকবেন।” মাহির এমন পোস্টে সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। ক্রিকেট প্রেমীরা মনে করছেন, ৪১ বছর বয়স্ক মহেন্দ্র সিং ধোনি হয়তো এবার আইপিএল থেকে অবসর ঘোষণা করার জন্য এমন পরিকল্পনা গ্রহণ করেছেন।

আসলে মহেন্দ্র সিং ধোনি তার সিদ্ধান্তগুলি সর্বদা শান্ত মস্তিষ্কে নিয়ে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সময়ও তিনি নীরবতার মধ্য দিয়ে জীবনের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই এবারও হয়তো হঠাৎই আইপিএলকে বিদায় জানাতে পারেন ভারতের কিংবদন্তি অধিনায়ক, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026