খেলা

MS Dhoni: ক্রিকেট ছেড়ে ফিল্ম জগতে পদার্পণ করলেন ধোনি, সিনেমার পোস্টার প্রকাশ করলেন স্বয়ং

ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফের সংবাদ শিরোনামে জায়গা পেয়েছেন নিজের কর্মকাণ্ডের মাধ্যমে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় নিজের চতুর নেতৃত্বের মাধ্যমে মন কেড়েছেন কোটি কোটি ক্রিকেট ভক্তের। একাই নেতৃত্ব দিয়ে ভারতের সংগ্রহে দিয়ে গেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ সহ চ্যাম্পিয়ন্স ট্রফির মত শিরোপা। তবে ১৫ আগস্ট ২০২০ সালে ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন ভারতের সর্বকালের সেরা এই অধিনায়ক।

বর্তমানে ধারাবাহিকভাবে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। আসন্ন আইপিএলের মেগা আসরকে লক্ষ্য রেখে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছেন মাহি। উল্লেখ্য, ২০২২ আইপিএলে তার নেতৃত্বে রীতিমতো হতাশা জনক পারফরম্যান্স করেছিল চেন্নাই। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন আইপিএলের আসর হতে পারে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।

এদিকে ক্রিকেট ছেড়ে মহেন্দ্র সিং ধোনি কোন কাজে নিযুক্ত হবেন তার ইঙ্গিত দিয়েছেন স্বয়ং। ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার পর সিনেমা জগতে পদার্পণ করতে চলেছেন ভারতের সাবেক অধিনায়ক। সূত্রের খবর, মহেন্দ্র সিং ধোনির প্রোডাকশন হাউস ধোনি এন্টারটেইনমেন্ট প্রথমে একটি তামিল ছবি তৈরি করেছে, এর নাম ‘লেটস গেট ম্যারিড’। ধোনি এন্টারটেইনমেন্টের টুইটার অ্যাকাউন্ট থেকে এই সিনেমার মোশন পোস্টও প্রকাশিত হয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে নাদিয়া, হরিশ কল্যাণ ও অভিনেত্রী ইভানাকে। জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করছেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026