খেলা

MS Dhoni: ২০২৪ আইপিএলে আর কি দেখা যাবে না মাহিকে? চলে এলো বড় আপডেট

ভারতীয় প্রিমিয়ার লিগের আসর মানেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস। যদি আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দলের কথা বলা হয়, তবে নিঃসন্দেহে এই তালিকার শীর্ষস্থানে রয়েছে চেন্নাই। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুগ্মভাবে ৫ বার শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করলেও সর্বাধিক ফাইনাল খেলার নিরিখে এই তালিকায় এগিয়ে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ আইপিএলের আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পঞ্চম বারের জন্য শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। ২০২৩ আইপিএলের মেগা আসর চলাকালীন বিশ্বজুড়ে ধোনির ভক্তরা ধরেই নিচ্ছিলেন যে, এটিই তার শেষ আইপিএল মরশুম হতে চলেছে। আর ক্রিকেটের ২২ গজে নেতৃত্ব দিতে দেখা যাবে না মাহিকে। তবে আইপিএলের ১৬ তম আসরে পরিসমাপ্তি ঘটলেও ক্রিকেটকে বিদায় জানাননি মহেন্দ্র সিং ধোনি।

ফলে স্বাভাবিকভাবে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে, তবে কি ২০২৪ আইপিএলেও উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে মাহিকে? আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে তার হাঁটুতে আইস ব্যাক লাগিয়ে খেলতে দেখা গিয়েছিল। পরবর্তীতে মেগা আসর শেষ হলে তার হাটুর অস্ত্রপচারের কথাও প্রকাশ্যে এসেছে। এমন পরিস্থিতিতে আইপিএলের আগামী আসরে মহেন্দ্র সিং ধোনি খেলবেন কিনা, তা নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে ধোঁয়াশা।

ধোনির অবসর নিয়ে এদিন বড় মন্তব্য করেছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। তিনি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,’‘মহেন্দ্র সিং ধোনি ভালো করে নিজের কর্তব্য সম্পর্কে জানেন। তিনি আমাদের থেকে বেশি জানেন কখন কি সিদ্ধান্ত নিতে হয়। তবে আমরা বিশ্বাস করি যে, মহেন্দ্র সিং ধোনি পরের বছরও আইপিএল খেলবেন। আর আমরাও আশা করছি, ভক্তরা বরাবরের মতো আমাদের সমর্থন করবেন।”

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026