খেলা

খাকি পোশাক পরে ড্রাইভার ভারতীয় এই ক্রিকেটার, দেখুন তো চিনতে পারেন কি না?

ভারতীয় প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও আজও সমভাবে সংবাদ শিরোনাম উজ্জ্বল নক্ষত্রের মতো নিজের স্থান ধরে রেখেছে। তাইতো মহেন্দ্র সিং ধোনির ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তার অনুগামীদের মধ্যে আনন্দের জোয়ার ওঠে। আগামী ২৬শে  মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২২-এর আসর। এবার এই টুর্নামেন্ট চলবে ২৯ মে পর্যন্ত। ভারতীয় প্রিমিয়ার লিগের ১৫ তম আসরে ১০টি দলকে খেলতে দেখা যাবে। ইতিমধ্যে সবকটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে টুর্নামেন্টের নতুন নিয়ম মেনে ম্যাচ খেলবে। একটি দল একটি গ্রুপের দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপের দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। এভাবে প্রতিটি দল গ্রুপ লিগে ১৪টি করে ম্যাচ খেলবে।

ভারতীয় প্রিমিয়ার লিগের মেগা আসর শুরু হতে হাতে সময় আর বেশি নেই, তাই এখন থেকেই প্রোমো ভিডিয়ো প্রকাশ করল ম্যাচ সম্প্রচারকারী চ্যানেল। এই প্রোমোটি স্টার স্পোর্টস নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। ৫ সেকেন্ডের এই ভিডিওতে মহেন্দ্র সিং ধোনিকে একজন ড্রাইভার হিসেবে দেখা যাচ্ছে। ভিডিওতে মহেন্দ্র সিং ধোনি চশমা পড়ে তীর্যক দৃষ্টিতে ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে রয়েছেন। ২০২২ আইপিএল উপলক্ষে প্রোমো ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমত ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

আইপিএল ২০২২-এর নতুন নিয়ম অনুযায়ী ১০টি দলকে ৫টি করে দলের দু’টি ভার্চুয়াল গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল নিজের গ্রুপের বাকি চারটি দলের বিরুদ্ধে ২টি করে ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপের ১টি দলের বিরুদ্ধে ২টি ম্যাচে মাঠে নামবে। অন্য গ্রুপের বাকি ৪টি দলের বিরুদ্ধে খেলতে হবে ১টি করে ম্যাচ। অর্থাৎ গ্রুপ পর্যায় থেকে সেমিফাইনালে উঠতে গেলে কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে। উল্লেখ্য, ২৬শে মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৯শে মে। গ্রুপ পর্যায় থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট ৭৪টি ম্যাচের আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মধ্যে গ্রুপ পর্যায়ে ম্যাচের সংখ্যা ৭০টি।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026