খেলা

MS Dhoni: ‘সল্ট এন্ড পেপার লুকে’ ভাইরাল এম এস ধোনি, বুড়ো সাজার চেষ্টা করলেও চেহারার চমক নজরকাড়া

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি এক বিরাট ব্যক্তিত্ব। দেশের জার্সিতে ভারতের ঝুলিতে দিয়ে গেছেন দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো শিরোপা। এছাড়া ক্রিকেটের সমস্ত ফরম্যাটে দলকে নিয়ে গেছেন শীর্ষ শিখরে। ২০১৯ সালে একদিনের বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়ে বর্তমানে স্ত্রী-সন্তানের সাথে রাঁচির বিলাসবহুল ফার্ম হাউসে সময় কাটাতে ব্যস্ত রয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলার পর শুধুমাত্র চেন্নাইয়ের জার্সিতে ভারতীয় প্রিমিয়ার লিগ খেলছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক।

২০২২ আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের পারফরমেন্স নজর কাড়া না হলেও আসন্ন ২০২৩ আইপিএল নিয়ে রীতিমতো উৎসাহিত তার অনুগামীরা। ইতিমধ্যে আইপিএলের মেগা আসরের কাউন্টাডাউন শুরু হয়েছে। মনে করা হচ্ছে, এটাই হতে পারে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের শেষ আইপিএলের আসর। তাই নিজের ক্যারিয়ারের শেষ আইপিএলের আসরকে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যে নানাবিধ পরিকল্পনা শুরু করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।

আসন্ন আইপিএলের আসরকে উদ্দেশ্য করে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছেন মহেন্দ্র সিং ধোনি। আর অনুশীলনে যাওয়ার সময় ক্যামেরার চোখে ধরা পড়েছে মহেন্দ্র সিং ধোনির নতুন লুক। যেখানে একেবারে ধবধবে এক গাল সাদা দাড়ি আর মাথা ভর্তি কালো চুলের সংমিশ্রণে দেখা গেছে তাকে। নতুন লুকেও ধোনি বরাবরের মতো চমকে দিয়েছেন তার অনুগামীদের। বুড়ো সাজতে চাইলেও নতুন লুকে দেখা গেছে তাঁর গ্ল্যামার কমেনি এতোটুকুও। নেট প্রেমিরা মনে করছেন, মহেন্দ্র সিং ধোনির ‘সল্ট এন্ড পেপার’ লুক এখনও ঘুম উড়িয়ে দিতে পারে ২২ বছরের তরুণীর।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026