খেলা

World Cup 2011: এই ব্যাটেই পূরণ হয়েছিল ভারতের বিশ্ব জয়ের স্বপ্ন, ধোনির বিশ্বকাপ জেতানো ব্যাটের দাম উঠলো 72 লাখ টাকা

দিনটা আজও হয়তো ভুলতে পারিনি কোন ভারতীয়। 28 বছর পর বিশ্বজয়ের লড়াইয়ে আজকের দিনে শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে মাঠে নেমেছিল ভারত। আর সেই ম্যাচ জয়ের অন্যতম সেরা নায়ক নির্বাচিত হয়েছিলেন ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ, 2011 সালের আজকের দিনে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছিল ভারতের।

ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শক্তিশালী শ্রীলংকার মুখোমুখি হয়েছিল ভারত। তবে ম্যাচের কোন একটি পর্যায়ে ভারতের বিশ্বজয়ের স্বপ্ন হয়ে উঠেছিল দুঃস্বপ্ন। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে 274 রান তোলে শক্তিশালী শ্রীলঙ্কা। সেই সময় লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারার 48 রানের পাশাপাশি বিস্ফোরক ব্যাটসম্যান মাহেলার জয়াবর্ধনে 88 বলে 103 রান করে অপরাজিত ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন।

ভারতের সামনে লক্ষ্যমাত্রা মাত্র 275 রানের হলেও পরপর উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে টিম ইন্ডিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই মালিঙ্গা ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগকে এলবিডব্লিউ করে আউট করেন। এরপর সেই একই রাস্তা ধরেন তৎকালীন ক্রিকেটের শাসক শচীন টেন্ডুলকার। তবে এক প্রান্তে গৌতম গম্ভীর শক্ত পিলিয়ারের মতো দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দেন টিম ইন্ডিয়াকে।

গৌতম গম্ভীরের 97 রানের সেই ধৈর্যশীল ইনিংস হয়তো কখনোই ভুলতে পারবেনা ভারতবাসী। তার সঙ্গে বিরাট কোহলির 35 রানের ইনিংসে ভারতের বিশ্ব জয়ের স্বপ্ন পূরণ হওয়ার রাস্তা প্রশস্ত হতে শুরু করে। এরপর শ্রীলংকার পরাজয়ের শেষ পদক্ষেপটি নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে অপরাজিত 91 রানের ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন তিনি। আর বর্তমানে মহেন্দ্র সিং ধোনির সেই ব্যাটের ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাটটি 2011 সালের 18 জুলাই নিলামে ওঠলে নিলামে ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ 72 লক্ষ টাকা দাম ওঠে। যা সর্বোচ্চ দামি ব্যাট হওয়ার জন্য গিনিস বুক অফ অল্ড রেকর্ডে নাম লেখে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026