খেলা

MS Dhoni: নিজের সিদ্ধান্তে সবাইকে চমকে দিলেন এম এস ধোনি! ২ বছর পর ফিরলেন পুরনো ছন্দে

ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে সংবাদ শিরোনামের শীর্ষস্থানে রয়েছেন। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তিনি সমভাবে সোশ্যাল মিডিয়ায় আধিপত্য বিস্তার করে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে বর্তমানে শুধু মাত্র ভারতীয় প্রিমিয়ার লিগে খেলছেন ভারতের প্রাক্তন এই অধিনায়ক। সংবাদ শিরোনামে থাকলেও বিগত দুই বছর ধরে নিজেকে সোশ্যাল মিডিয়া জগত থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন মাহি। বর্তমানে তিনি এমন কিছু করেছেন যার মাধ্যমে নিজের ভক্তদের অবাক করেছেন তিনি।

বিশ্ব ক্রিকেটের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর ৮ জানুয়ারি ২০২১ সালে শেষবারের মতো নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছিলেন। দীর্ঘ বিরতির পর এই প্রথমবারের মতো নিজের ইনস্টাগ্রাম পেজে মহেন্দ্র সিং ধোনি একটি ভিডিও পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এদিন মহেন্দ্র সিং ধোনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করার সময় ক্যাপশনে লিখেছেন,,নতুন কিছু শিখতে পেরে ভালো লাগলো। কিন্তু এটি আয়ত্ত করতে অনেক সময় লেগেছে।’

ভিডিওতে দেখা যাচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের খামার বাড়িতে ট্রাক্টর চালিয়ে ক্ষেত চাষ করছেন। আপনাদের জানিয়ে রাখি, রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বিরাট ফার্ম হাউস অবস্থিত। যেখানে তিনি চাষবাদের জন্য বিরাট একটি ক্ষেত তৈরি করেছেন। ইতিপূর্বেও সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি এসেছে, যেখানে ভারতের সাবেক অধিনায়ককে মাঠে চাষ করতে দেখা গেছে।

যদি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের কথা বলি, তাহলে তিনি তার অধিনায়ক হতে ভারতের হাতে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি ওডিআই বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিয়েছেন। তাছাড়া ক্রিকেটের সমস্ত ফরম্যাটে ভারতীয় দলকে শীর্ষস্থানে নিয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। পাশাপাশি ভারতীয় প্রিমিয়ার লিগে তার নেতৃত্বে চারবার শিরোপা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026