নিউজ

OMG! সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেন মুকেশ আম্বানি! জানেন সেকেন্ড হ্যান্ড গাড়িটির দাম কত! চমকে যাবেন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : মুকেশ আম্বানি, ভারতের সবচেয়ে তথা পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাট্রিজের কর্ণধার। তাই তার জীবনযাপনও যে বিলাসবহুল হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি বিলাসবহুল গাড়িরও খুব শখ মুকেশ আম্বানির। পৃথিবীর প্রায় সমস্ত বিলাসবহুল গাড়িই গ্যারেজে আছে রিলায়েন্স কর্তার।

কিছুদিন আগেই তিনি কিনেছিলেন রোলস রয়েসের বিখ্যাত কালিনান গাড়িটি। তার সংগ্রহের তালিকায় এবার যুক্ত হলো পৃথিবীর অন্যতম বড় গাড়ি নির্মাণ কারী কোম্পানির টেসলা, একটি বিলাসবহুল গাড়ি। কিন্তু মুকেশ আম্বানির কেনা এই টেসলার গাড়িটি কিন্তু সেকেন্ড হ্যান্ড। হ্যাঁ, ঠিকই পড়ছেন! সত্যিই টেসলার একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন রিলায়েন্সের কর্ণধার।

ভারতে বিদ্যুৎ চালিত গাড়ি আনতে চলেছে মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা। কিন্তু ভারতে আসার আগেই টেসলারের একটি মডেল এসে গেছে রিলায়েন্স কর্ণধারের বাড়ির গ্যারেজে। টেসলা S100D মডেলের এই গাড়িটি বাজারে এসেছিল ২০১২ তে। মাত্র ৪২ মিনিট চার্জ দিয়েই প্রায় ৩৯৬ কিলোমিটার যেতে পারে এই ইলেক্ট্রিক গাড়িটি।

শূন্য থেকে ১০০ কিলোমিটার স্পিড তুলতে এই গাড়িটির সময় লাগে মাত্র ৪.৩ সেকেন্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে টেসলার এই মডেলটির দাম ৭৫ লক্ষ টাকা, কিন্তু বিভিন্ন ট্যাক্স দেওয়ার পর ভারতের বাজারে এই গাড়িটির দাম ১.৫ কোটি টাকা। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় দেখা গিয়েছে এই গাড়ি। নম্বর MH 01 DJ 7777. রিলায়েন্স গ্রুপের নামে নথিবদ্ধ রয়েছে এই বৈদ্যুতিক গাড়িটি।

টেসলা গাড়িটি বিদেশ থেকে আমদানি করা একটি গাড়ি। আর বিদেশ আমদানি করা গাড়ির কাগজপত্র করা বেশ ঝামেলাপূর্ণ। তাই সেসব ঝামেলা এড়ানোর জন্যই গাড়িটি আমদানিকৃত কোম্পানির নামে রেজিষ্ট্রেশন করা হয়েছিল। পরে হাত বদল করে এই টেসলা গাড়ির রেজিস্ট্রেশন করা হয় রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের নামে।

আর হাত বদল হওয়া যে কোনও জিনিসকে আমরা চলতি ভাষায় আমরা সেকেন্ড হ্যান্ডই বলি। তাই রিলায়েন্স কর্ণধারের কেনা এই টেসলা গাড়িটিও কিন্তু সেকেন্ড হ্যান্ডই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026