আজ ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়া কাণ্ডের দোষীদের তিহার জেলে ফাঁসি কাঠে ঝোলানো হয়। তিরিশ মিনিট পর মরদেহগুলিকে দীন দয়াল হাসপাতালে পোস্ট-মর্টেম করার জন্য পাঠানো হয়। তারপর মরদেহগুলিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
সূত্রের খবর অনুযায়ী মুকেশ সিং তার শেষ ইচ্ছার কথা লিখেছেন যে সে তার দেহদান করতে চায়। আর বিনয় তার আঁকা ছবিগুলি জেলের আধিকারিককে দিতে চায় বলে লিখে গেছেন। পবন এবং অক্ষয় তাদের কোনো ইচ্ছার কথা জানাননি।
আরও পড়ুন : ২০ শে মার্চ ‘ন্যায় দিবস’ হিসাবে পালন করা হোক
দোষীদের মৃত্যুর পর তারা এতদিন জেলে থেকে যা কিছু টাকা উপার্জন করেছিল, সেই সমস্ত টাকা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অক্ষয় কুমার ৬৯০০০ টাকা, পবন গুপ্ত ৩৯০০০ টাকা ও বিনয় শর্মা ৩৯০০০ টাকা জেলে থাকাকালীন উপার্জন করেছিল। কিন্তু মুকেশ সিং কোনো কাজ করবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন।
২০১২ সালের ১৬ ডিসেম্বর সেই নির্মম অত্যাচারের কাহিনী সারা দেশকে ভাবিয়ে তুলেছিল। ওই ঘটনার পর প্রশ্ন উঠেছিল মেয়েদের নিরাপত্তা নিয়ে। প্রশ্ন উঠেছিল নৃসিংশ অত্যাচারের মানসিকতার। আজ সেই সব প্রশ্নের সমাধান পেয়েছে গোটা দেশ। শান্তি পেয়েছে নির্ভয়ার আত্মা। তীব্র লড়াই ও মানসিক যন্ত্রনা থেকে মুক্তি পেয়েছে নির্ভয়ার মা ও বাবা। আর সবথেকে খুশি হয়তো হয়েছে নির্ভয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…