উত্তরপ্রদেশ : ধুলোয় মিশে গেলো বিধায়কের দুটি বাড়ি। তিনি হলেন কৃষ্ণেন্দু রাই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত, বিধায়ক মুখতার আনসারি। তাঁর দালিবাগ এলাকার দুটি অবৈধ বাড়ি ভেঙে ধুলোয় মিশিয়ে দিয়েছেন যোগী প্রশাসন। তিনি এখনও মৌ বিধানসভার বিধায়ক। কিন্তু তার আরও একটা পরিচয় আছে, তিনি গ্যাংস্টার।
খুন করার অপরাধে তেরো বছর জেলও খেটেছেন মুখতার। এখানে শেষ নয় তার বাড়ি ভেঙ্গে দেওয়ার পাশাপাশি কয়েকদিন আগেই মুখতারের সঙ্গীদের সম্পত্তিও বাজেয়াপ্ত করে উত্তরপ্রদেশ পুলিশ। বাতিল করা হয়েছিল তাঁর গাজীপুরের সঙ্গীদের অস্ত্রের লাইসেন্সও। জানা গিয়েছে এই বাড়িগুলি তৈরি হয়েছিল পাকিস্তান চলে যাওয়া ব্যক্তিদের নিষ্ক্রান্ত সম্পত্তির ওপর।
আজ এই প্রসঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমার লিখেছেন, “গ্যাংস্টার মুখতার আনসারির অবৈধ সম্পত্তি ভেঙে দিয়েছে উত্তর প্রদেশ পুলিশ। অপরাধীরা হয় অপরাধ ছাড়বে নয়তো এই ধরনের কড়া সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকবে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…