কলকাতা: লোকসভা ভোটের আগে তৃণমূল-কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। তারপর লোকসভা ভোটে প্রাণপণে গেরুয়া শিবিরকে জেতার জন্য তিনি কাজ করেছেন। এমনকি প্রভাব খাটিয়ে তৃণমূল-কংগ্রেস থেকে বহু বিধায়ককে গেরুয়া শিবিরে নাম লেখাতে সাহায্য করেছেন তিনি। এমনটাই শাসক দলের তরফ থেকে দাবি করা হয়েছিল। আর এবার লোকসভা ভোটে সাফল্যের পুরস্কার পেলেন মুকুল রায়। আজ, শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলের নতুন কমিটি ঘোষণা করেছেন। আর তাতেই দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ দেওয়া হল মুকুল রায়কে। শুধু তিনিই নন, তাঁর হাত ধরে পদ্ম ফুলে নাম লেখানো অনুপম হাজরাও বড় পদ পেয়েছেন। তাঁকে বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
লোকসভা ভোটে নীতি নির্ধারণ এবং প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল মুকুল রায়কে। এর ফলে গত লোকসভা নির্বাচনে যথেষ্ট সফলতা পায় বিজেপি। কিন্তু তারপর রাজ্যস্তরে কোনওরকম বড় পদ দেওয়া হয়নি মুকুলকে। তবে এবার একেবারে কেন্দ্রীয় স্তরে বড় পদ পেলেন তিনি। যদিও মাঝখানে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সংঘাতের কথা উঠেছিল, তবুও গেরুয়া শিবিরে টিকে থেকে যে লড়াই তিনি চালিয়ে গিয়েছেন, তার ফল পেলেন আজ।
অন্যদিকে, গত লোকসভা নির্বাচনে টলিউড অভিনেত্রী নেত্রী মিমি চক্রবর্তীর কাছে হেরে দল থেকে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন মুকুলের অনুগামী অনুপম হাজরা। তারপর তাঁকে খুব একটা দলে সক্রিয় দেখা যায়নি। তবে এবার তাঁকেই বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মুকুল ও অনুপমকে এত বড় দায়িত্ব দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা ও শহরতলির যানজট সমস্যা এড়াতে বড় পদক্ষেপ নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)।…
নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতিগুলিই ধাপে ধাপে…
রেল যাত্রীদের জন্য আরও এক বড় সুখবর। বাংলা পেল আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit…
পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ কেন্দ্র সরকার বহন করে। সরকারি ও তালিকাভুক্ত…
মুম্বাই-আহমেদাবাদ করিডোরের পর এবার কাশ্মীরেও বুলেট ট্রেন চালুর পরিকল্পনা। অমৃতসর থেকে জম্মু পর্যন্ত তৈরি হতে…
রেশন ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। নিম্নমানের আটা ও চালের…