নিউজ

লড়াই শুরু, পুরভোট জিততে বাংলায় বিজেপির ভরসা মুকুল-ই

আসন্ন বিধানসভা লড়াইয়ের আগে রাজ্যে পুরসভা নির্বাচন আর সেই লড়াইয়ে বিজেপির আশা, ভরসা মুকুল রায়। বৃহস্পতিবার পুর ভোট পরিচালনার ঘোষিত কমিটিতে কনভেনার পদে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ডকে এবং কো-কনভেনার পদে তাঁর সহযোগী এবং রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জয় সিং থাকছেন। কলকাতা পুরভোটকে ঘিরে বিজেপি দলের অন্দরে শুরু হয়ে গেছে প্রস্তুতি, কারণ বিধানসভা ভোটের আগে গেরুয়া দলের লক্ষ্য পুরভোট জয় করা। এই বছর এপ্রিল-মে মাসে ভোট হওয়ার সম্ভাবনা কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি পুরসভায়।

তৃণমূলকে হারিয়ে নিজেদের স্থান বজায় রাখতে মরিয়া গেরুয়া শিবির। নানা রকম প্ল্যান করছেন তারা দলের অন্দরে। যা দলের এক পক্ষ সমর্থন করছে আবার কেউ সমর্থন করছে না। মুকুল রায় এ বিষয়ে বলেছেন, কলকাতা পুরসভার ভোটকে যে তারা হেলাফেলা করছে না, সেটা সবার আগে এই শহরের মানুষকে বোঝাতে হবে। আর তাই দলের হেভিওয়েট নেতাদের টিকিট দেওয়া হতে পারে। তার মন্তব্যে সহমত পোষণ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছন দলের বেশ কয়েক জন প্রথম সারির নেতা কলকাতা পুরভোটে লড়তে পারেন।

আরও পড়ুন : NPR দরিদ্র মানুষকে সরকারী প্রকল্পের সুবিধা দিতে সহায়তা করবে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তবে এমনটা হলে কিছু সমস্যাও হতে পারে যেমন দলের স্থানীয় নেতারা কলকাতার বিভিন্ন ওয়ার্ডে লড়বেন বলে আশায় আছেন, তাঁদের স্থানে উপরতলার নেতাদের টিকিট দিলে অন্তর্ঘাত হতে পারে। পুরভোটে ওই হেভিওয়েটরা যদি পরাজিত হয় তাহলে দলেরই মুখ নষ্ট হবে। পুরভোটে হেরে গেলে ওই হেভিওয়েটদের গায়ে ‘হেরো প্রার্থী’ তকমা লেগে গেলে বিধানসভা ভোটে লড়া কঠিন হবে তাদের জন্য এমনটাই মনে করছেন দলের একাংশ। তবে এর আগে কলকাতা পুরভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের বেশ কয়েক জন হেভিওয়েট নেতাকে ভোটে লড়িয়েছিলেন যেমন, পার্থ চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার যারা পরাজিত হলেও সেইকারণে পরবর্তী সময়ে তৃণমূলের উত্থানে কোনো সমস্যা হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026