নয়াদিল্লি: গত সপ্তাহে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে আসীন করা হয়েছে মুকুল রায়কে। আর এবার আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির সহ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল মুকুল রায়কেই। পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন আর এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে একইভাবে মুকুল রায়ের কাঁধের ওপর ভর করেই বাংলার বৈতরণী পার করতে চাইছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।
আজ, বৃহস্পতিবার বাংলার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর সেখানেই বিজেপির সহ পর্যবেক্ষক করা হয় মুকুল রায়কে। দিলীপ ঘোষের সঙ্গে তালে তাল মিলিয়ে বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য কাজ করবেন মুকুল।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনেও রাজ্যে বিজেপির জয়ের পেছনে মুকুল রায়ের একটা অগ্রণী ভূমিকা ছিল। কিন্তু তার পরেও তাকে কোনও বড় পদে এতদিন বসানো হয়নি। কিন্তু আগামী বছর বিধানসভা নির্বাচন। হাতে মাত্র আরো কয়েকটা মাস। তাই রণকৌশল সাজানোর আগে গত সপ্তাহেই মুকুল রায়কে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। এমনকি তার শিষ্য অনুপম হাজরাকেও বিজেপির যুব সাধারণ সম্পাদক করা হয়েছে। আর আজ বিজেপির সহ পর্যবেক্ষক করা হল মুকুলকে। বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের এমন সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…